আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গাইবান্ধা সদর উপজেলার একটি ভোট কেন্দ্র

গাইবান্ধা সদর উপজেলার একটি ভোট কেন্দ্র

  

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ মঙ্গলবার গাইবান্ধার তিনটি উপজেলা পরিষদ গাইবান্ধা সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার ভোট গ্রহণ সকাল ৮টায় শুরু হয়েছে। এক টানা বিকাল ৪টা পর্যন্ত এই ভোট গ্রহন চলবে।


সকাল ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করছেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও ভোট গ্রহণ কর্মকর্তাগন।


অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সকল ধরণের প্রস্ততির কাজ সম্পন্ন হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব ।  

তিনি আরও জানান, গাইবান্ধার এই ৩টি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৭ জন জন। তারা হলেন, মো. আব্দুল হামিদ মিয়া (আনারস), মো. আমিনুর জামান রিংকু (দোয়াত-কলম), মো. ইস্তেকুর রহমান (কাপ-পিরিচ), মো. নূর-এ-হাবীব টিটন (টেলিফোন), মো. মকদুবর রহমান সরকার (হেলিকপ্টার), মো. মাজেদুল ইসলাম রিবন (ঘোড়া) এবং শাহ্ আহসান হাবিব রাজিব (মোটরসাইকেল)।  

পলাশবাড়ী উপজেলায় ৬ জন। তারা হলেন, এ.কে.এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ (মোটরসাইকেল), মো. জরিদুল হক (কাপ-পিরিচ), মো. তহিদুল আমিন মন্ডল সুমন (ঘোড়া), মো. তৌহিদুল ইসলাম (দোয়াত-কলম), মো. নাজিবুর রহমান (আনারস) এবং মো. শামিকুল ইসলাম সরকার (শালিক)।

এবং গোবিন্দগঞ্জ উপজেলায় ২ জন। তারা হলেন, মো. আব্দুল লতিফ প্রধান (মোটরসাইকেল) ও মো. শাকিল আকন্দ বুলবুল (আনারস)।

এছাড়া সদরে ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন, পলাশবাড়ীতে ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং গোবিন্দগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

 এই তিনটি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৬শ ১৩ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ১৯ হাজার  ৯শ ২৩ জন, নারী ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬শ ৭৫ জন এবং হিজড়া ১৩ জন রয়েছেন।

রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক দেওয়ান মওদুদ আহমেদ জানান, এই তিন উপজেলায় ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ৪শ ১৮টি এবং ভোট কক্ষ ২ হাজার ৮৮৩টি। এসব ভোট কেন্দ্রে ভোটারদের ভোট গ্রহণের দায়িত্ব পালন করবেন ৪শ ১৮জন প্রিজাইডিং অফিসার। 

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ৫জন পুলিশসহ ১৮জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া ৪৫জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ৩জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন ৬ প্লাটুন বিজিবিসহ র‍্যাবের ২টি টিম। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত