আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চেয়ারম্যান প্রার্থী এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অপরাধে কারাদণ্ড

চেয়ারম্যান প্রার্থী এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অপরাধে কারাদণ্ড

বাগেরহাট জেলার চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে মারধর করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অপরাধে চর বানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল কুমার মন্ডলকে (৭০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমণ আদালত। 


চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মঙ্গলবার (২১ মে) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম এই কারাদণ্ডাদেশ প্রদান করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে দাবি করা হয়েছে, মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের পক্ষ নিয়ে আওয়ামী লীগের সভাপতি প্রফুল্ল মন্ডল প্রতিপক্ষ দোয়াত কলমের চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিদ্দিকীর এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দিলে বিষয়টি নির্বাচনের দায়িত্ব থাকা ম্যাজিস্ট্রেটের নজরে আসে। 

এ ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফুল্ল কুমার মন্ডলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে প্রফুল্ল মন্ডলকে কারাগারে পাঠানো হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত