আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় ক্যারিয়ার উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় ক্যারিয়ার উৎসব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত হচ্ছে চট্টগ্রামের সবচেয়ে বড় ক্যারিয়ার উৎসব 'কীরণ ও মাস্টারকার্ড প্রেজেন্টস চট্টগ্রাম ক্যারিয়ার ফেস্ট ২০২৪'।।


ইয়ুথ ডেভেলপমেন্ট ফার্ম এক্সিলেন্স বাংলাদেশ ও মার্কেটিং সোসাইটি ফর লিডারশিপ প্রোলিফারেশনের (এমএসএলপি) যৌথ উদ্যোগে ২৫ মে শনিবার চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হবে। 


বৃহস্পতিবার (২৩ মে) চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এক্সিলেন্স বাংলাদেশের এক্সিকিউটিভ বোর্ড মেম্বার মাহবুব এ রহমান এবং এমএসএলপির সাধারণ সম্পাদক রাফি মিনহাজ।

 

এতে চবিসহ চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত প্রায় ৪০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক তুনাজ্জিনা সুলতানার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজন উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মো আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সেকান্দর চৌধুরী ও উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে।

দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের সিইও, প্রতিষ্ঠাতাসহ আলোচক হিসেবে থাকবেন ২২ জন অতিথি। আমন্ত্রিত অতিথিরা হচ্ছেন এসিআই লজিস্টিক লিমিটেড (স্বপ্ন) ম্যানেজিং ডিরেক্টর সাব্বির নাসির, বিল্ড আইকন কনসালটেন্সিস লিমিটেডের ফাউন্ডার এন্ড ম্যানেজিং পার্টনার মাহতাব উদ্দিন আহমেদ, শার্ক ট্যাংক বাংলাদেশের সিইও ফাহিম মাশরুর, ব্রাক ব্যাংকের সিএমও ইন্দ্রনীল চট্টপাধ্যায়, বারকোড রেস্টুরেন্ট গ্রুপ ফাউন্ডার মঞ্জুরুল হক, বিডস একোনমি লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর জিসান কিংশুক হক, র‍্যাংকন রিয়েল এস্টেট অ্যান্ড সি ফিশিংয়ের সিইও তানভীর শাহরিয়ার রিমন। 

আরও থাকবেন প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, মেন্টর চিটাগংয়ের ম্যানেজিং পার্টনার মানজুমা মুর্শেদ, মনের বন্ধুর ফাউন্ডার অ্যান্ড সিইও তাওহিদা শিরোপা, আমাল ফাউন্ডেশনের ফাউন্ডার এন্ড ডিরেক্টর ইসরাত করিম ইভ, নিজের বলার মত একটা গল্প ফাউন্ডেশনের ফাউন্ডার ইকবাল বাহার জাহিদ, গ্রামীন ডানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, দ্য ডেইলি স্টারের ফিচার এডিটর এহসানুর রাজা রনি, ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশের ডিজিটাল প্রোডাক্ট লিড ও র‍্যান্টেজের ফাউন্ডার রুম্মান কালাম, ইমপ্যাক্ট অ্যাকাডেমির সিইও নাফিজ সেলিম, কিংকর আহসান, খান ফারহানা, ইমতিয়াজ চৌধুরী, সানজিদ হোসাইন এবং দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার ও কীরণের চিফ অপারেটিং অফিসার তাজদীন হাসান। 

এছাড়াও মিউজিক সেশন পরিচালনা করবেন সাদী মোহাম্মাদ শাহ নেওয়াজ এবং অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন অভিনেতা ও চিত্রপরিচালক শারাফ আহমেদ জীবন।

এই আয়োজনে সহযোগিতায় থাকছে বিএসআরএম ও বি গ্লোবাল, ডকুমেন্টেশন পার্টনার চেকমেট এবং মিডিয়া পার্টনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এনগেজমেন্ট পার্টনার হিসেবে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব। এছাড়া ক্লাব পার্টনার হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামের নানা বিশ্ববিদ্যালয়ের ১৩ টি ক্লাব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত