আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যত প্রভাবশালী হোন, অপরাধী হিসেবে সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেকশন দিতে যাব নাঃ ওবায়দুল কাদের

যত প্রভাবশালী হোন, অপরাধী হিসেবে সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেকশন দিতে যাব নাঃ ওবায়দুল কাদের

যত প্রভাবশালী হোন, অপরাধী হিসেবে সাব্যস্ত হলে আমরা তাকে প্রটেকশন দিতে যাব না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে, তিনি সাবেক আইজিপি হোন বা সেনাপ্রধান হলেও। আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 


সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের নির্দেশ ও সাবেক সেনাপ্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে মনে করেন কি না গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো ব্যক্তি যত প্রভাবশালী হোক, অপরাধ-অপকর্ম করতে পারে। প্রশ্ন থেকে যায় যে, সরকার তাদের শাস্তি পাওয়ার ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে কি না?


তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সেই সৎ সাহস আছে। অপরাধ করে কেউ পার পাবে না। বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা কেউ প্রটেকশন দিতে যাব না—তিনি সাবেক আইজিপি হোন নাকি সাবেক সেনাপ্রধান হোন।

আওয়ামী লীগের এ শীর্ষ নেতা বলেন, আবরার হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তারা সবই ছাত্রলীগের কিন্তু সরকার তাদের প্রটেকশন দিতে যায়নি। বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যে ফাঁসি হয়েছিল, সেখানেও সরকার কোনো প্রটেকশন দিতে যায়নি। তিনি আরও বলেন, ব্যক্তি অপরাধ করতে পারে। প্রশ্ন হচ্ছে, সরকার তাকে প্রটেকশন দিচ্ছে কি না? প্রধানমন্ত্রী এ ব্যাপারে জিরো টলারেন্সে আছেন। কাজেই অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি। সে যে-ই হোক, যত প্রভাবশালীই হোক, অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে।

আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল প্রতিদিনই অনেক কথা বলেন। তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপি নেতারা অন্ধকারে ঢিল ছোড়েন। তারা বাস্তবতা থেকে অনেক দূরে।

এই সরকারের আমলে কোনো নিরীহ লোক কোনো প্রকার হয়রানি-জেল-জুলুমের মুখোমুখি হয়নি উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি বলেন, এখন আপনাদের দল প্রকাশ্য দিবালোকে পুলিশকে হত্যা করেছে, সাংবাদিকদের নির্যাতন করেছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে, পুলিশ হাসপাতালে হামলা চালিয়েছে, আনসারকে মেরেছে। এখন এসব অপরাধের সঙ্গে যারা জড়িত, তারা তো অপরাধী! তাদেরকে বিএনপি হিসেবে আটক করা হয়নি, আটক করা হয়েছে খুন, অগ্নিসন্ত্রাস, সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অপরাধে।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত