আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো প্রায় ১০০টি পেট্রোগ্লিফ (শিলাশিল্প) আবিষ্কার

প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো প্রায় ১০০টি পেট্রোগ্লিফ (শিলাশিল্প) আবিষ্কার

প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরনো প্রায় ১০০টি পেট্রোগ্লিফ (শিলাশিল্প) আবিষ্কৃত হয়েছে কাজাখস্তানে। ঐতিহাসিক চিত্রগুলো আগেই পাওয়া গিয়েছিল। তবে আরও গভীরভাবে পরীক্ষা করার জন্য তথ্য গোপন রাখা হয়।


পেট্রোগ্লিফগুলো একটি শিলামুখের দিকে খোদাই করা। দক্ষিণ-পূর্ব কাজাখস্তানে অবস্থিত ঝাম্বিল অঞ্চলে এগুলো আবিষ্কৃত হয়। দেশটির সংবাদমাধ্যম আস্তানা টাইমস জানিয়েছে, এগুলো প্রাগৈতিহাসিক ব্রোঞ্জ বা লৌহ যুগের।


পেট্রোগ্লিফগুলো ব্রোঞ্জ বা লৌহ যুগের বলে মনে করা হচ্ছে। 
কাজাখস্তানে ঠিক কতদিন ব্রোঞ্জ এবং প্রাথমিক লৌহ যুগ স্থায়ী ছিল, তা পণ্ডিতসমাজে বিতর্কের বিষয়। তবে সময়টি সম্ভবত ৪ হাজার থেকে ২ হাজার ৫০০ বছর আগে।


পরিবেশ পরিষ্কার করার লক্ষ্যে দেশব্যাপী একটি স্বেচ্ছাসেবী প্রচারণার সময় পেট্রোগ্লিফগুলো পাওয়া যায়। পরে স্থানীয় প্রত্নতাত্ত্বিকরা পেট্রোগ্লিফগুলো পরীক্ষা করেন।

পেট্রোগ্লিফগুলোতে প্রাণী ও মানুষ দেখানো হয়েছে। আরও রয়েছে দ্বি-কুঁজযুক্ত উট, আরগালি (এক ধরণের বন্য ভেড়া) এবং মানুষের শিকারের চিত্র।

পেট্রোগ্লিফগুলো ৬৬ ফুট থেকে ৮২ ফুট (২০ থেকে ২৫ মিটার) লম্বা এবং ৫ ফুট থেকে ৬.৬ ফুট (১.৫ থেকে ২ মিটার) প্রস্থজুড়ে ছড়িয়ে আছে।

ইতিহাসে অসংখ্য রাজ্য ও সাম্রাজ্যের আবাসভূমির জন্য কাজাখস্তান ঐতিহাসিক জায়গা। তাই সেখানে কোনো পেট্রোগ্লিফ খুঁজে পাওয়া গেলে অবস্থানটি গোপন রাখা হয়, যতক্ষণ না এটি সঠিকভাবে তালিকাভভুক্ত হচ্ছে। কেননা প্রাথমিকভাবে মানুষজন ভ্রমণে এলে পেট্রোগ্লিফগুলো ভাঙচুর বা ক্ষয়ক্ষতির শিকার হয়।

কাজাখস্তানের কারাগান্ডা স্টেট ইউনিভার্সিটির সারিয়ারকা আর্কিওলজিক্যাল ইনস্টিটিউটের প্রত্নতাত্ত্বিক ভিক্টর নোভোঝেনভ বলেন, জায়গাটি এখন বিশেষজ্ঞদের মধ্যে সুপরিচিত। এই পেট্রোগ্লিফ সাইটগুলো সঠিকভাবে গবেষণার জন্য আরও তহবিল প্রয়োজন। প্রয়োজনীয় বিশ্লেষণ ও ফিল্ডওয়ার্কের জন্য আমাদের পর্যাপ্ত বিশেষজ্ঞ ও তহবিল নেই।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত