আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ থেকে এক নবজাতক চুরি হয়েছে। মঙ্গলবার (৪ জুন) বিকালে এ চুরির ঘটনা ঘটে। 


পুলিশ বলছে, সুখি বেগম নামের এক নারী আজ সকাল ৭টার দিকে যমজ কন্যাসন্তান জন্ম দেন। দুধ খাওয়ানো ও সহযোগিতা করার কথা বলে এক নারী এক নবজাতককে চুরি করে নিয়ে যান।


ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গতকাল সোমবার প্রসবের ব্যথা নিয়ে সুখি বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে ওই নারী যমজ কন্যাসন্তানের জন্ম দেন। পরে হাসপাতাল থেকে এক নারী (কমলা রঙের ওড়না পরিহিত) একটি বাচ্চা চুরি করে নিয়ে গেছেন। ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) দেখে চোরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্র জানায়, দুই নবজাতক তাদের দাদি হাসিনা বেগম ও বাবা শরিফুলের কাছে ছিল। সহযোগিতা করার কথা বলে বাবার কাছ থেকে এক নারী বাচ্চাটিকে কোলে নেন। কিছু সময় তার কাছে রাখেন। এভাবে দাদি ও বাবার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একসময় তাদের চোখ ফাঁকি দিয়ে এক শিশুকে নিয়ে আনসারদের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে পালিয়ে যান।

চুরি হয়ে যাওয়া শিশুটির বাবা শরিফুল ইসলাম বলেন, মহিলা ওয়ার্ডের গেটে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। পুরুষদের ওই ওয়ার্ডে যেতে দেওয়া হয় না। এই সুযোগে ওই নারী বাচ্চাকে নিয়ে মায়ের কাছ থেকে দুধ খাওয়ানোর কথা বলে পালিয়ে যান।

সুখি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বাঁশগ্রামের বাসিন্দা। তার স্বামী শরিফুল ইসলাম ট্রাকচালকের সহকারী। বর্তমানে তারা ধামরাই কালামপুরে থাকেন। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত