আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

কিশোর গ্যাংয়ের হামলায় ৩ ছাত্র ছুরিকাহত

কিশোর গ্যাংয়ের হামলায় ৩ ছাত্র ছুরিকাহত

যশোর জিলা স্কুল ক্যাম্পাসে কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়ে তিন ছাত্রকে ছুরিকাহত করেছে। মঙ্গলবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 
ছুরিকাহতরা হলো জিলা স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী শিহাব আহমেদ, রাফি চৌধুরী ও বাদশা ফয়সাল স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী সবুজ হোসেন।


যশোর জিলা স্কুলের আহত ছাত্র শিহাব জানায়, সোমবার দুপুরে মোল্লাপাড়া এলাকার কিশোর গ্যাং নেতা তাহসিনের ছোট ভাইসহ ৩-৪ জন স্কুল ক্যাম্পাসে সিগারেট খাচ্ছিল। এ সময় শিহাবসহ সহপাঠীরা প্রতিবাদ করে। এ ঘটনার পর মঙ্গলবার শিহাব ও রাফি ১০ম শ্রেণির প্রি-টেস্ট অর্থনীতি পরীক্ষা দিয়ে বের হলে ৩-৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাদের ছুরিকাঘাতে জখম করে। এ সময় ঠেকাতে গেলে সবুজের ছুরিকাঘাতে সবুজ নিজেই আহত হয়। শিক্ষকদের সহযোগিতায় উভয় পক্ষের আহত তিনজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। 

শিক্ষার্থী রাফি চৌধুরী জানায়, জিলা স্কুলে তাদের পরীক্ষা চলছিল। তারা পরীক্ষা দিয়ে দুপুর ১টার দিকে স্কুলের সামনে আসলে অজ্ঞাতপরিচয় ৭-৮ জন তাদের উপর হামলা চালায়। এসময় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সে নিজে, শিহাবসহ কয়েকজন আহত হয়।

জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন বলেন, ধূমপান করা নিয়ে পূর্ব শত্রুতার কারণে বহিরাগত ছাত্রদের হামলায় তিন ছাত্র আহত হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, তিনজন স্কুলছাত্র ছুরিকাঘাতে আহত হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।  

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত