আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ঝড়ে বটগাছ উপড়ে ৩ জনের মৃত্যু, আহত ১০

ঝড়ে বটগাছ উপড়ে ৩ জনের মৃত্যু, আহত ১০

রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার রাজার মোড়ে আকষ্মিক ঝড়ে উপড়ে পড়েছে একটি বটগাছ। আর এই গাছের নিচে চাপা পড়ে মারা গেছেন তিনজন। এ ছাড়া আহত হয়েছেন প্রায় ১০ জন। এদের মধ্যে চারজনকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


মঙ্গলবার (৪ জুন) রাত সোয়া ৮টায় দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমসহ স্থানীয় প্রশাসন এবং উপজেলা ফায়ার সার্ভিস।


এ ঘটনায় নিহতরা হলেন- মুরাদ আলী ছেলে জালাল উদ্দিন (৪০), রিয়াজ আলীর ছেলে জাকিরুল (৩০) ও হাসেন আলীর ছেলে সেন্টু (৪০)। অন্যদিকে আহত ১০ জনের মধ্যে চারজনকে স্থানীয় বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল ও জান মোহাম্মদের ছেলে আজগর। নিহত ও আহত সবার বাড়ি চকবাউসা গ্রামে।

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাবিলা মেহনাছ বলেন, ‘গাছচাপা পড়ার ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি ৭ জনের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যান্যরা চিকিৎসা নিয়ে রাতেই বাড়ি ফিরে গেছেন।’


এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থালে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম এবং উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম-সহ পুলিশ ও বাঘা ফায়ার স্টেশনের কর্মকর্তারা। তারা গাছের নিচে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধারসহ ডালপালা কেটে রাস্তা ফাঁকা করেন। এ সময় একটি হ্যান্ড মাইকে সাধারণ জনগণকে উদ্ধার কাজে সহায়তা করার জন্য নির্দেশনা দেন শাহরিয়ার আলম।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়। এ সময় বটগাছ উপরে পড়লে তারা নিচে পড়ে যায়। নিহতের মধ্যে একজন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন দোকানে বসে ছিলেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত