আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

টেকনাফের নাফ নদীতে সশস্ত্র চোরাকারবারিদের গুলিতে দুই বিজিবি সদস্য আহত

টেকনাফের নাফ নদীতে সশস্ত্র চোরাকারবারিদের গুলিতে দুই বিজিবি সদস্য আহত


কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে সশস্ত্র চোরাকারবারিদের গুলিতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় আহত দুই বিজিবি সদস্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 


মঙ্গলবার (৪ জুন) রাত ১০টার দিকে টেকনাফের নাফ নদীর রহমানের খাল নামক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি’র) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।


তিনি জানান, মঙ্গলবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি'র একটি চোরাচালান প্রতিরোধ নৌ টহল দল নাফ নদীতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় রহমানের খাল নামক স্থানে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় বিজিবির সদস্যরা টহলরত থাকা অবস্থায় হঠাৎ একটি নৌকার মুখোমুখি হয়। নৌকায় অবস্থানরত সশস্ত্র চোরাকারবারি দল বিজিবি টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি করতে থাকে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিবির টহলদল সরকারি সম্পদ ও নিজেদের জানমাল রক্ষার্থে পাল্টা গুলি করলে চোরাকারবারি দলের গুলিতে বিজিবির দুই সদস্য গুরুতর আহত হয়। একপর্যায়ে বিজিবির টহলদলের প্রতিরোধের মুখে চোরাকারবারিরা ফায়ার করতে করতে অন্ধকারে নাফ নদী দিয়ে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়।

বর্তমানে গুরুতর আহত বিজিবির দুই সদস্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে (২ বিজিবি’র) অধিনায়ক জানান। 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত