আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিম্ন আয়ের মানুষের কাছে ভাড়া দেওয়ার জন্য ৪ হাজার ৩২টি ফ্ল্যাট তৈরির পরিকল্পনা

নিম্ন আয়ের মানুষের কাছে ভাড়া দেওয়ার জন্য ৪ হাজার ৩২টি ফ্ল্যাট তৈরির পরিকল্পনা

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরে বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের কাছে ভাড়া দেওয়ার জন্য ৪ হাজার ৩২টি ফ্ল্যাট তৈরি করা হবে। এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে গাজীপুর জেলার টঙ্গী এলাকায়। বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষদের আবাসন–সুবিধা দেওয়ার জন্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার (৬ জুন) বাজেট বক্তব্যে এ কথা জানান মন্ত্রী।


অর্থমন্ত্রী বলেন, বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষদের আবাসন–সুবিধা দিতে গাজীপুরের টঙ্গীতে ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হবে। এ ছাড়া ঢাকার শ্যামপুর-কদমতলী, নারায়ণগঞ্জের চনপাড়া ও খুলনার হরিণঘাটা এলাকায় একই ধরনের সাশ্রয়ী আবাসন নির্মাণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।


অর্থমন্ত্রী বলেন, গত ১৫ বছরে সরকারি কর্মচারীদের জন্য ৭ হাজার ৫০০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরেও সরকারি কর্মচারীদের জন্য ৪ হাজার ৮৫৬টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ চলমান।

এ ছাড়া ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব জেলায় সমন্বিত অফিস ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, মাদারীপুর ও মানিকগঞ্জ জেলায় সমন্বিত অফিস ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে, গোপালগঞ্জে তা চলমান।

ঢাকা মহানগরীর গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়নসহ পূর্বাচল ১২ নম্বর সেক্টরে একটি ইকোপার্ক স্থাপনের পরিকল্পনা করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, টেকসই অবকাঠামো নির্মাণের জন্য পোড়া ইটের বিকল্প ইট উদ্ভাবন, কৃষিজমি সংরক্ষণ এবং পরিবেশবান্ধব নির্মাণ উপকরণ প্রস্তুতের পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত