আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

খুলনার কয়রা থানা পুলিশের দুই উপ-পরিদর্শকের মধ্যে মারামারি

খুলনার কয়রা থানা পুলিশের দুই উপ-পরিদর্শকের মধ্যে মারামারি

খুলনার কয়রা থানা পুলিশের দুই উপ-পরিদর্শকের (এসআই) মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে একজনের মাথা ফেটে গেছে।


শুক্রবার (৭ জুন) দুপুর ২টার দিকে উপজেলা সদরের একটি খাবার হোটেলে পুলিশের দুই কর্মকর্তা মারামারিতে জড়িয়ে পড়েন। তারা হলেন—এসআই নিরঞ্জন মণ্ডল ও এসআই মো. মাসুম। এ ঘটনায় এসআই মাসুমের মাথা ফেটে গেছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসআই মাসুম কয়রা উপজেলা সদরের আঁখি হোটেলে খাবার জন্য বসেছিলেন। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে এসআই নিরঞ্জন সেখানে আসেন। মোটরসাইকেল থেকে নেমেই তিনি এসআই মাসুমকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এসআই মাসুমও তাৎক্ষণিক এর প্রতিবাদ জানায়। এক পর্যায়ে এসআই নিরঞ্জন প্লাস্টিকের চেয়ার তুলে মাসুমকে আঘাত করেন। এ সময় এস আই মাসুমও চেয়ার তুলে এসআই নিরঞ্জনকে পাল্টা আঘাত করেন। দুজনের মারামারির এক পর্যায়ে এসআই মাসুমের মাথা ফেটে যায়। পরে হোটেলে উপস্থিত লোকজন এসে তাদেরকে শান্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে থানার দুই পুলিশ সদস্য মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় এসআই নিরঞ্জনের ছোড়া চেয়ারের আঘাতে এসআই মাসুমের মাথা ফেটে রক্ত বের হয়। তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে দুই এসআইয়ের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।

কয়রা থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার দুজন এসআই একটি বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন। ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত