আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কোক স্টুডিওর নতুন গানে ধামাকার ইঙ্গিত দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব

কোক স্টুডিওর নতুন গানে ধামাকার ইঙ্গিত দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব

কোক স্টুডিওর নতুন গানে ধামাকার ইঙ্গিত দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। চাঁদরাতে দেশের সবচেয়ে জনপ্রিয় শিল্পীকে নিয়ে থাকছে কোক স্টুডিওর এবারের আয়োজনে, তেমনই মন্তব্য করেছেন অর্ণব।


তবে এখনই রহস্য ভাঙতে চাইছেন না এ গায়ক। অনেকটা ক্লু দিয়ে দর্শক ও ভক্তদের আগাম জানালেন বড় কোনো ধামাকা আসতে চলেছে এবারের ঈদে।


নতুন গান প্রসঙ্গে অর্ণব বলেন, খুবই জনপ্রিয় একটা গান। সেই সঙ্গে আমাদের জনপ্রিয় ও সবচেয়ে প্রিয় একজন কণ্ঠশিল্পী। এর বেশি এখনই কিছু বলা যাবে না।

অর্ণব আরও বলেন, এ বিষয়ে আমি আর কিছুই বলতে পারব না। উনি অনেক আগে গানটি গেয়েছিলেন, এখন আবারও নতুন করে গাইছেন। এ গানটাও রিলিজ পাওয়া ‘অবাক ভালোবাসা’-র মতো পুরনো গান। ক্লাসিক গান এমনকি টাইমলেস গানও বলা যায় এ গানকে।

এরপর একটু হেসেই অর্ণব বলেন, কাজ প্রায় শেষের পথে। মিক্সিং ও মাস্টারিংয়ের কাজ চলছে। আশা করছি, চাঁদরাতেই গানটা রিলিজ পাবে।

কোক স্টুডিওর গানগুলোতে মূলত বিভিন্ন ধরনের মিউজিক নিয়ে কাজ করা হয়। এখানে চেষ্টা করা হয় অনেক মিউজিশিয়ান, অনেক শিল্পীর মেধাকে একসঙ্গে সাজাতে।

আন্তর্জাতিক সঙ্গীত ফ্র্যাঞ্চাইজি ‘কোক স্টুডিও’ প্রতিষ্ঠিত এবং উদীয়মান শিল্পীদের একসঙ্গে নিয়ে সঙ্গীত পরিবেশন করে থাকে। মূলত দেশের পুরনো গান ও ঐতিহ্য নতুনভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ব্রত নিয়ে কাজ করছে বড় এ প্ল্যাটফর্মটি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত