আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

ছক্কা মারা বলে আহত সমর্থক, আবেগঘন পোস্ট সমর্থকের

ছক্কা মারা বলে আহত সমর্থক, আবেগঘন পোস্ট সমর্থকের

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পথে বাংলাদেশের ইনিংসের ১২তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা তিন বলে তিন ছক্কা মারেন তাওহিদ হৃদয়। যেগুলো বাংলাদেশের জয়ের পথে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। যদিও ছক্কার হ্যাটট্রিক করে পরের বলেই এলবির ফাঁদে পড়েন তিনি। সেই ছক্কার হ্যাটট্রিক গড়ার পথে হৃদয়ের মারা বলে গ্যালারিতে রক্ত ঝরেছে এক টাইগার সমর্থকের। আর এ নিয়েই ম্যাচ পরবর্তীতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন টাইগার ক্রিকেটার। 


হাসারাঙ্গার ১২তম ওভারের দ্বিতীয় বলটি হৃদয় স্লগ সুইপে ডিপ স্কয়ারের ওপর দিয়ে ৮৮ মিটারের বিশাল ছক্কা হাঁকান। বলটি গ্যালারিতে থাকা এক বাংলাদেশি সমর্থক হাতে জমা করার চেষ্টা করেন। কিন্তু যুক্তরাষ্ট্র প্রবাসী সেই সমর্থক বল তালুবন্দী করতে ব্যর্থ হলে তা পায়ের মধ্যভাগে এসে পড়ে। সঙ্গে সঙ্গে জখম হয়ে রক্ত জমাট বাঁধে সেখানে। ম্যাচ চলাকালে বিষয়টি জানার কথা ছিল না হৃদয়ের। কিন্তু ম্যাচ শেষ হতেই সেই ভক্ত সাংবাদিকদের সামনে বলতেই জানা যায় ঘটনাটি। 

 

 

জানা যায়, টাইগারদের জয়ের পর ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে সে সমর্থক হেসে বলেন, আমি অনেক খুশি বাংলাদেশ জেতায়। বাংলাদেশের ক্যাচ ধরতে পারিনি, ব্যথা পেয়েছি কোনো ব্যাপার না এটি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। 

শনিবার (৮ জুন) ম্যাচের পর হোটেলে ফিরে হৃদয় জানতে পারেন তার হাঁকানো একটি ছক্কা গিয়ে লেগেছে এক বাংলাদেশি সমর্থকের পায়ে। তাতে বেশ ভালোই আঘাত পেয়েছেন সেই সমর্থক। হাঁটুর নিচে রক্তের দাগও দেখা গেছে। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেই সমর্থকের উদ্দেশে একটি পোস্ট লিখেন এই বাংলাদেশি ব্যাটার। 

 

হৃদয় লিখেন, ছবিগুলো একজন পাঠাল, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারও রক্ত ঝরল এটা ভেবেই খারাপ লাগছে।  তারপর অচেনা সমর্থককে উদ্দেশ্য করে হৃদয় আরও লিখেন, প্রিয় ভাই আমার, আমি জানি না আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো  হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে। 

 

বাংলাদেশকে সমর্থন দিতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি ভিউতে যাওয়া সেই সমর্থককে বুকে নিতে চান হৃদয়। লিখেছেন, কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত