আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক সিয়াম হোসেনের তথ্যের ভিত্তিতে অভিযান

আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক সিয়াম হোসেনের তথ্যের ভিত্তিতে অভিযান

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় আটক সিয়াম হোসেনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে কলকাতার সিআইডি। অভিযানের সময় ভাঙড় এলাকায় একটি ঝোপের পাশ থেকে কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে।


কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, আজ রোববার সকালে আটক সিয়ামকে নিয়ে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার কৃষ্ণমাটিতে বাগজোলা খালে নামে সিআইডি। তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয়।


হাড়গুলো দেখে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেগুলো মানুষেরই। তবে এগুলো আনোয়ারুল আজিমেরই কিনা, তা এখনও স্পষ্ট নয়। এ জন্য করতে হবে ফরেন্সিক পরীক্ষা।

এর আগে কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসনে সেপটিক ট্যাঙ্ক থেকে পাঁচ কেজির মতো ছোট ছোট মাংসের টুকরো উদ্ধার করেছিল সিআইডি। সেই মাংস কি এমপি আনারের, তা জানতে ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছে। এবার হাড়গুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।


কলকাতার সিআইডির বরাতে আনন্দবাজার বলছে, উদ্ধার হওয়া মাংসের টুকরো বা হাড়ের ডিএনএ পরীক্ষা করতে এমপি আনারের মেয়েকে বাংলাদেশ থেকে তলব পাঠানো হয়েছে। তিনি কলকাতা গিয়ে নমুনা দেবেন বিশেষজ্ঞদের।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত