আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মাদক সেবনের অপরাধে ছাত্রলীগ নেতাকে পদ থেকে বহিষ্কার

মাদক সেবনের অপরাধে ছাত্রলীগ নেতাকে পদ থেকে বহিষ্কার

গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ইসলাম বাঁধনসহ (২৭) দুই যুবককে মাদক সেবনের অপরাধে ২ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। এ ঘটনায় বাঁধনকে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।


শনিবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার ঘাঘর বাজারের দুলাল সাহার ঘরে মাদক সেবনকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত এই সাজা দেন।


সাজাপ্রাপ্ত বাঁধন সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলামের ছেলে। অপর সাজাপ্রাপ্ত আসামি জয়ন্ত সাহা (২৮) ঘাঘর বাজারের দুলাল সাহার ছেলে।

তানভীর ইসলাম বাঁধনের সাজার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ায় তাকে পদ থেকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। আজ রোববার গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আমির হামজার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাঁধনকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অপরাধে বাঁধনকে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত বলেন, মাদকদ্রব্য সেবন ও উচ্চস্বরে গান বাজনা করে গণউপদ্রব সৃষ্টি করায় তানভীর ইসলাম বাঁধন ও জয়ন্ত সাহাকে ২ দিনের সাজা দেওয়া হয়েছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত