আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সরকারি জমিতে মার্কেট নির্মাণের অভিযোগ

সরকারি জমিতে মার্কেট  নির্মাণের অভিযোগ

সুনামগঞ্জের শাল্লায় বাহাড়া ইউনিয়নের প্রতাপপুর বাজারে সরকারি জমিতে মার্কেট  নির্মাণের অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। এ ছাড়া দোকানঘরে ব্যবসায়ীদের বসিয়ে ভাড়া আদায় করছেন তারা। কেউ ভাড়া দিতে অস্বীকৃতি জানালে ঘরছাড়া করার হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে। 


জানা গেছে, এই সিন্ডিকেটের মূলহোতা প্রতাপপুর গ্রামের ফুলচাঁন দাস, নিত্যানন্দ দাস নিতাই, প্রভাংশু দাস ও রবীন্দ্র দাস।


সূত্রে জানা যায়, সরকারের বন্দোবস্ত ছাড়াই সরকারি জমিতে দোকান কোটা তৈরি করে এই সিন্ডিকেট চক্রটি বেশ কয়েক বছর যাবত ব্যবসায়ীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন। সরকারি জায়গা হতে ভাড়া আদায় করলেও সরকারকে কোনো রাজস্ব দিচ্ছে না। এর মধ্যে ফুলচাঁন দাস ১১টি, নিত্যানন্দ দাস নিতাই ৩টি, প্রভাংশু দাস ১টি ও রবীন্দ্র দাস ৪টি দোকান থেকে লাখ লাখ টাকা ভাড়া আদায় করছেন।

সরজমিনে প্রতাপপুর বাজারের ব্যবসায়ী কিশোর দাসের সঙ্গে কথা হলে তিনি বলেন, আমি পাঁচ বছর ধরে এ দোকানে ব্যবসা করছি। ফুলচাঁন দাসকে প্রতিমাসে দুই হাজার টাকা দোকান ভাড়া দিয়ে আসছি। ত্রিশ হাজার টাকা জামানত হিসেবে অগ্রিমও দিয়েছি।

বাজারের ব্যবসায়ী রানু চন্দ্র দাস বলেন, উনার ব্যবসা পরিচালনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় অবৈধ দখলদার প্রভাংশু দাস ব্যবসায়ী রানুকে একদিনের মধ্যে দোকানের মালামাল সরাতে হুমকি দিয়ে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, প্রতাপপুর বাজারটি সরকারিভাবে পেরীফেরি না হওয়ায় অনেকটা বাধ্য হয়েই ওইসব লোকদের মাসিক ভাড়া দিয়েই তাদের ব্যবসা করতে হচ্ছে।

ব্যবসায়ী প্রসেনজিৎ দাস জানান, তিনিও ফুলচাঁন দাসকে মাসিক ভাড়া দিয়েই ব্যবসা করে আসছেন।

ফার্মেসি ব্যবসায়ী ক্ষিতিন্দ্র দাস জানান, তিনিও নিত্যানন্দ দাস নিতাইকে মাসিক ভাড়া দিয়েই ব্যবসা করছেন।

এসব বিষয়ে অবৈধ দখলদার ফুলচাঁন দাসের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ঢাকায় একজন রোগী নিয়ে ব্যস্ত আছি। সপ্তাহ খানেক পরে এসে আপনার সঙ্গে দেখা করব। তবে প্রতাপপুর বাজারের সরকারি জমিতে আপনার ১১টি দোকান ঘর থাকার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এটা সরকারি জমি না। তার ব্যক্তিমালিকানা জমিতে দোকান কোটা তৈরি করেছেন বলে জানান তিনি।

তবে প্রভাংশু দাস হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, আমি সরকারি জায়গায়ই দোকান করেছি। তাই ভাড়া নিচ্ছি। 

নিত্যানন্দ দাস নিতাইয়ের সঙ্গে কথা বলতে তার মুঠোফোনে বার বার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি যেহেতু জানলাম, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত