আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে

সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে উক্ত হরিণের মাংস উদ্ধার করা হয়। 


এ সময় বন বিভাগের টহলরত সদস্যদের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা সুন্দরবনের ভেতরে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি নৌকা জব্দ করা হয়েছে।


কয়রার শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ওসি শফিকুল ইসলাম সহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযান চলাকালে সুন্দরবনের চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১টি নৌকা জব্দ করা হয়। এ সময় দুজন হরিণ শিকারি বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে গহীন বনের মধ্যে পালিয়ে যায়। ফলে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল বলেন, এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া উদ্ধারকৃত হরিণে মাংস আদালতের নির্দেশে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত