আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সময় ভালো যাচ্ছে না বাংলাদেশের

সময় ভালো যাচ্ছে না বাংলাদেশের

সময় ভালো যাচ্ছে না বাংলাদেশের। বিশ্বকাপের আগ থেকেই ক্রিকেটারদের ফর্ম নিয়ে চলছিল আলোচনা। তবে মূল পর্বের খেলা শুরু হওয়ার পর দল খানিকটা স্বস্তি এনে দেয় লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিয়ে। সম্ভাবনা জাগায় আসরের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও জয় পাওয়ার। তবে শেষ দিকে এক রোমাঞ্চকর ওভারের মধ্য দিয়ে চার রানে পরাজিত হয় বাংলাদেশ। 


তবে সে কষ্ট মনে ধরে রাখলে চলবে না। এখন সময় এগিয়ে যাওয়ার। সেরা আটে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে এখনো বাংলাদেশের সামনে পথ খোলা আছে। বাকি আছে দুটি ম্যাচ, সে দুটিতে জয় পেলেই পরের রাউন্ড নিশ্চিত। আর সেই ম্যাচ দুটি খেলতেই বাংলাদেশ সময় গতকাল বিকালে বিশ্বকাপের আরেক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে পা রেখেছে শান্ত-সাকিবরা।

নিউ ইয়র্কে সোমবার দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ করেই বেশি সময় নষ্ট না করে নিজেদের পরবর্তী গন্তব্যের উদ্দেশে রওনা হয় টাইগাররা। শান্তদের গ্রুপ পর্বের পরবর্তী দুই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে সেন্ট ভিনসেন্টে। এই শহরেই নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।গতকাল টাইগাররা দেশটিতে পৌঁছানোর পর দলের ক্রিকেটারদের নেচে-গেয়ে বরণ করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর সময় নষ্ট না করে ওয়েস্ট ইন্ডিজে পা রাখায় এক দিন বিশ্রাম পাবে বাংলাদেশ দল। 


আগামীকাল বাংলাদেশের তৃতীয় ম্যাচ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস। যাদের বিপক্ষে সবশেষ ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপেও হেরেছিল বাংলাদেশ। তাই সতর্ক থাকতেই হচ্ছে ডাচদের নিয়ে। এছাড়া চলমান বিশ্বকাপেও প্রোটিয়াদের বুকে ভয় ধরিয়েছিল কমলারা। তাই তো তাদের হালকা করে নেওয়ার কোনো সুযোগ নেই। আর পরবর্তী পর্বে যেতে হলে ডাচদের বিপক্ষে জয়ের কোনো বিকল্পও নেই টাইগারদের সামনে। এই ম্যাচের পর টাইগারদের দ্বিতীয় ম্যাচটিও হবে এই ভেন্যুতেই। যেখানে আগামী ১৭ জুন ভোর সাড়ে ৫টায় নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত