আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্কস ব্র্যান্ড ‘ক্লেমন’র কমিউনিটি সিএসআর ক্যাম্পেইন ‘ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি’।


এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল কোরবানি পশুর বর্জ্য সঠিক ও সুন্দরভাবে দ্রুততম সময়ে অপসারণের মাধ্যমে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে কমিউনিটির জনগণকে উৎসাহিত করা। কার্যক্রমের ধারাবাহিকতায় ঢাকা শহরের স্বনামধন্য কয়েকটি কমিউনিটিতে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।  

‘ক্লেমন’র উদ্যোগে কমিউনিটিগুলোতে কোরবানি পশুর বর্জ্য দ্রুততম সময়ে অপসারণের জন্য বড় পলি ব্যাগ ও পশুর রক্ত ধুয়ে আঙিনা পরিষ্কার রাখার জন্য ব্লিচিং পাউডার দেওয়া হয়। এছাড়া কমিউনিটির বাসিন্দাদের মধ্যে কোরবানি শেষে বর্জ্য অপসারণের দিক-নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ ও কমিউনিটির ভেতরে সচেতনতামূলক কমিউনিকেশন ব্যানার স্থাপন করা হয়।  

কমিউনিটিগুলোতে পৃথকভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে বর্জ্য অপসারণ সম্পর্কিত জনসচেতনতা মূলক দিক-নির্দেশনা দেওয়া হয়।  


আয়োজনে উপস্থিত ছিলেন- আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর অপারেশন সৈয়দ জহুরুল আলম, সিএমও মাইদুল ইসলাম, ব্র্যান্ড ম্যানেজার আবদুল আজিজ ও অন্যান্য কর্মকর্তারা।  

সৈয়দ জহুরুল আলম বলেন, ব্র্যান্ড ক্লেমন সারা বছরব্যাপী বিভিন্ন সিএসআর কার্যক্রম পরিচালনা করে থাকে। ‘ইচ্ছের হাত বাড়াই, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি’ তারই একটি অংশ। আমরা সবাই সম্মিলিতভাবে এ কার্যক্রমকে সার্থক করার চেষ্টা করবো। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা সম্ভব এবং তখন আমাদের এ কার্যক্রম সার্থক হবে।

 

 

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত