আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

খাগড়াছড়ির রামগড়ে কৃষি গবেষণা কেন্দ্রে এক শ্রমিক খুন

খাগড়াছড়ির রামগড়ে কৃষি গবেষণা কেন্দ্রে এক শ্রমিক খুন

খাগড়াছড়ির রামগড়ে কৃষি গবেষণা কেন্দ্রে আবু মিয়া নামে এক শ্রমিক খুন হয়েছেন। ডিউটিরত অবস্থায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মাথায় আঘাত করে তাকে হত্যা করে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি মনির হোসেন।


পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের পুরাতন ডাক বাংলো আনসার ক্যাম্পের পাশের এলাকা থেকে আবু মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথার বাঁপাশে কানের ওপরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে লোহার এংগেল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। পুলিশের ধারণা, লোহার এংগেলের আঘাতে আবু মিয়ার মৃত্যু হয়েছে। তার জামার পকেটে টাকা পাওয়া গেলেও এর পরিমাণ জানানো হয়নি।

নিহতের ছোট ছেলে মো. হানিপ জানান, বুধবার সকাল ৯টার দিকে রামগড়ের নুরপুর গ্রামের নিজ বাড়ি থেকে  তার বাবা কৃষি গবেষণা কেন্দ্রে ডিউটির উদ্দেশে বের হন। দুপুরের খাবার খেতে বাসায় না আসায় তার মা বেলা ২টার দিকে মোবাইলে কল করলে ফোন বন্ধ পান। পরে একাধিকবার কল দিলেও সংযোগ পাওয়া যায়নি। রাতেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বেশ খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। বুধবার তার বাবা বেতন-বোনাস উত্তোলন করেছেন বলেও জানান তিনি।

রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফয়সাল বলেন, আবু মিয়া তাদের নিয়মিত শ্রমিক। ডিউটিরত অবস্থায় কে বা কারা তাকে হত্যা করেছে। বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজ করতে গেলে তার মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।


ওসি বলেন, মামলা রুজুর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তর জন্য মরদেহ খাগড়াছড়ি জেলা সদর হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপরতা শুরু করেছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত