আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

র‍্যাব সেজে হাতে হাতকরা নিয়ে ডাকাতি

র‍্যাব সেজে হাতে হাতকরা নিয়ে ডাকাতি

গাজীপুরের শ্রীপুরে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ব্যাংক থেকে কর্মীদের বেতনের টাকা তুলে ফেরার সময় র‍্যাব ও সাংবাদিক পরিচয়ে অস্ত্রের মুখে সাড়ে ১৯ লাখ টাকা ডাকাতি করে একটি চক্র। এ ঘটনায় মূলহোতাসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

________________________________________________________________________________________________________________________________
বুধবার (১২ জুন) রাতে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাতা দলের সদস্যদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

 


এ সময়ে তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, র‌্যাব লেখা জ্যাকেট, হাতকড়াসহ অন্য সরঞ্জাম এবং লুট হওয়া অর্থ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ভোলার লালমোহন এলাকার হামিম ইসলাম (৪৫), গাইবন্ধার পলাশবাড়ী এলাকার জিন্নাহ মিয়া (২৭), গাজীপুরের টঙ্গীর আমিন হোসেন (৩০), দিনাজপুরের কাহারোল এলাকার রুবেল ইসলাম (৩৩), গাইবন্ধার সাদুল্যাপুর এলাকার আশিকুর রহমান (৪২)।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ৩ নম্বর গেটের সামনে থেকে ৬ জুন র‌্যাবের পরিচয়ে কারখানার তিন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ করে। পরে তাঁদের জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাস ও ট্রাক ভাড়ার ১৯ লাখ ৪৫ হাজার টাকা লুট করে তাঁরা। ওই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ ডাকাত দল। গ্রেপ্তার হামিম এই ডাকাত দলের প্রধান। এই ডাকাত দলের ১০ থেকে ১২ জন সদস্য রয়েছে। ৩-৪ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া সদস্য পরিচয় দিয়ে তাঁরা গাজীপুর, টঙ্গী, উত্তরাসহ রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতির করতেন। শুধু র‍্যাব নয়, তাঁরা পুলিশ, ডিবি, সাংবাদিক ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া পরিচয়ও দিতেন। ডাকাতির কাজে ব্যবহৃত গাড়িতে সাংবাদিকসহ বিভিন্ন বাহিনীর লোগো–সংবলিত স্টিকার ব্যবহার করতেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত