আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিএসএফ বাংলাদেশি নিরীহ মানুষের ওপর গুলি চালাতে পারে

বিএসএফ বাংলাদেশি নিরীহ মানুষের ওপর গুলি চালাতে পারে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি নিরীহ মানুষের ওপর গুলি চালাতে পারে, এমন আশঙ্কা থেকে সতর্ক থাকতে মাইকিং করছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। মাইকিংয়ে কৃষিকাজ, গরু-ছাগলের ঘাস কাটাসহ নানা কাজে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি জনসাধারণকে না যেতে সতর্ক করা হচ্ছে। 


বুধবার (১২ জুন) দুপুর ১২টা থেকে যশোরের বেনাপোলসহ সীমান্ত এলাকায় যশোর ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ আইসিপি ক্যাম্পের পক্ষ থেকে এ মাইকিং করা হচ্ছে।

 

জানা গেছে, গত সোমবার (১০ জুন) গভীররাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। বিএসএফের ধারণা, এ কাজ বাংলাদেশের দুর্বৃত্তরা করেছে। এ জন্য প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে, এমন ধারণায় বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছেন। 


মাইকিংয়ে বলা হচ্ছে, ‘বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্তবর্তী এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’ 

সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে, লোকসমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে ও মাইকিং করে মানুষদের সতর্ক করেছেন বিজিবি সদস্যরা। 

এ বিষয়ে জানার জন্য ৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল আহম্মেদের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। 

বেনাপোল পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন বলেন, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে যেন জানিয়ে দেওয়া হয়, সীমান্তের কাঁটাতারের আশপাশে গরু-ছাগল কিংবা কৃষিকাজের জন্য কেউ যেন না যান। এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানানো হয়েছে। বিজিবি সদস্যরা জনাকীর্ণ এলাকায় গিয়েও মানুষকে সতর্ক করছেন। 


বেনাপোল ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আজিম উদ্দিন গাজি বলেন, বিজিবির পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে, ইউনিয়ন এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের (মেম্বার) মাধ্যমে গ্রাম পুলিশ দিয়ে যেন জানিয়ে দেওয়া হয়, সীমান্তবর্তী কাঁটাতারের আশপাশে গরু-ছাগল কিংবা কৃষিকাজের জন্য কেউ যাতে না যান। এরপর বিষয়টি মাইকিং করে সর্বসাধারণকে জানানোর জন্য বলা হয়।

বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশি দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এ কারণে আমাদের সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে মাইকিং করা হচ্ছে। বাংলাদেশি কোনো বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় যাওয়া সম্পূর্ণ নিষেধ। ইতিমধ্যে বুধবার রাতে মসজিদে মসজিদে মাইকিং করে সতর্ক করা হয়েছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত