আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

লিফটে পরিচালককে মারধর, অভিযুক্ত কর্মকর্তার পদায়ন বাতিল

লিফটে পরিচালককে মারধর, অভিযুক্ত কর্মকর্তার পদায়ন বাতিল

রাজধানীর পরীবাগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমানের বাসার লিফটে প্রাণিসম্পদ অধিদপ্তরের এক কর্মকর্তাকে মারধর করেছে আরেক কর্মকর্তা। এই ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টার মামলা হয়েছে।  


এদিকে ঘটনার পর আজিজুলের নতুন পদায়ন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) তাকে প্রাণিসম্পদ অধিদপ্তরের অ্যান্ডোপ্যারাসাইটোলজি অনুবিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতেই তার পদায়ন বাতিল করে মন্ত্রণালয়।


গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পরীবাগ এলাকার দিগন্ত টাওয়ারে মন্ত্রীর বাসার লিফটে এ ঘটনা ঘটে। মারধরের শিকার প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মলয় কুমার শূর গত শুক্রবার এই ঘটনায় শাহবাগ থানায় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (লিভ, ডেপুটেশন অ্যান্ড ট্রেনিং রিজার্ভ) মো. আজিজুল ইসলাম নামে এক কর্মকর্তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা করেন। 

 

মামলায় তিনি অভিযোগ করেন, মন্ত্রীর ডাকে তিনি গত বৃহস্পতিবার রাতে পরীবাগে যান মলয় কুমার। রাত ৯ টার দিকে মন্ত্রীর সঙ্গে কথা বলে তিনি লিফটে বাসার নিচে নামেন। লিফট থেকে বের হওয়ার মুখে আজিজুল তাকে আঘাত করেন। তাকে হত্যার উদ্দেশ্যে মাথা ও নাকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। মলয় কুমার এ সময় চিৎকার করলে নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে। তবে আজিজুল তাকে আরও ভয়ভীতি দেখিয়ে ও হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় মলয়কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আজিজুলের আঘাতে মলয় কুমারের মুখমণ্ডল ফেটে যায়, চিকিৎসক তাতে সেলাই দিয়েছে। এ ছাড়া বুক ও শরীরের বিভিন্ন স্থানে তাঁর আঘাত রয়েছে। 


মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান। তিনি বলেন, একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। 

এ বিষয়ে মলয় কুমার বলেন, আজিজুল আমাকে আচমকা হামলা করে। কেন তিনি এ রকম করেছে এটা তিনিই বলতে পারবেন। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি, পাশাপাশি মামলাও করেছি। এখন আইনগত বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবেন। 

তবে মলয় কুমারের ধারণা, সম্প্রতি পদায়ন নিয়ে কোনো কারণে তাকে সন্দেহ করে এই হামলা চালাতে পারেন আজিজুল।


ঘটনার পর পলাতক রয়েছেন অভিযুক্ত আজিজুল ইসলাম। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কয়েকবার তাকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। পরবর্তীতে তাঁর ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। 

এ বিষয়ে কথা বলতে মন্ত্রী আবদুর রহমানকে ফোন করা হলে তার ব্যক্তিগত সহকারী ফোনটি রিসিভ করেন। তিনি বলেন, স্যার, অসুস্থ বিষয়টি নিয়ে এখন কথা বলতে পারবেন না। 


এর আগে আজিজুল ২০২৩ সালের ১৩ অক্টোবর তৎকালীন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. এমদাদুল হক তালুকদারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন। এই ঘটনায় তাকে বিভাগীয় শাস্তি দেওয়া হয়। দুটি বিভাগীয় মামলা তার পদ অবনমিত করে পঞ্চম গ্রেডের জুনিয়র কর্মকর্তা পদমর্যাদার দেওয়া হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

 

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত