আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

শেষ দিনে দুপুরের আগেই ফাঁকা হয়ে গেছে তেজগাঁও কলোনি বাজার

শেষ দিনে দুপুরের আগেই ফাঁকা হয়ে গেছে তেজগাঁও কলোনি বাজার

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। শেষ দিনে দুপুরের আগেই ফাঁকা হয়ে গেছে তেজগাঁও কলোনি বাজার পশুর হাট। হাতেগোনা কয়েকটি বড় সাইজের গরু ছাড়া হাটে তেমন গরু লক্ষ্য করা যায়নি।


রোববার (১৬ জুন) রাজধানীর তেজগাঁও কলোনি বাজার গরুর হাট ঘুরে এ চিত্র দেখা যায়।


হাট সংশ্লিষ্টরা বলছে, মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা সর্বোচ্চ। ফলে বড় গরু ছাড়া মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে। যা আছে তাও সন্ধ্যার মধ্যে চলে যাবে বলে আশা তদের।

গত দুইদিনে তেজগাঁও হাটের জন্য নির্ধারিত মাঠ ছাড়া আশেপাশের সব অপ্রধান সড়ক ও গলিতে গরুর উপস্থিতি দেখা গেছে। তবে আজ সকালের পর থেকেই অনেকটা ফাঁকা পশুর হাটটি। বেলা ১টার মধ্যে প্রায় ফাঁকা হয়ে গেছে কলোনি বাজার হাট। প্রধান সড়ক থেকে মাঠ, গুটি কয়েক গরু ছাড়া তেমন পশু চোখে পড়েনি। যা রয়েছে তাও বড় সাইজের গরু।


রৌমারি থেকে ১৬টি গরু নিয়ে এসেছিলেন সেলিম মিয়া। তার সবকয়টি গরুই সকালের মধ্যে বিক্রি হয়ে গেছে। জানতে চাইলে তিনি বলেন, আমি মোট ১৬টা গরু নিয়ে এসেছিলাম। সবগুলোই মাঝারি ও ছোট সাইজের গরু। আজকে সকালে সর্বশেষটা বিক্রি হয়েছে। বাজারে মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদাই বেশি।

তবে এ সাইজের অবিক্রীত গরুও রয়েছে। ভালুকা থেকে মোট ৯টি মাঝারি সাইজের গরু নিয়ে এসেছিলেন জয়নাল মিয়া। তিনি বলেন, ৯টা গরু এনেছিলাম। এই মুহূর্তে ৪টা অবিক্রীত রয়েছে। দামে মিলছে না, তাই দামাদামি হলেও ছাড়িনি। বিকেল পর্যন্ত দেখব। এরপর যা আছে কপালে।

এদিকে, হাটে থেকে যাওয়া বেশিরভাগ গরুই বড় সাইজের। নারায়ণগঞ্জ থেকে আসা এক ব্যবসায়ী জানান, তিনি মোট ৬টা বড় সাইজের গরু নিয়ে এসেছিলেন এর মধ্যে ৪টা বিক্রি হয়েছে। সবথেকে বড় দুইটা রয়ে গেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত