আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কৃষকের বাড়িতে দফায় দফায় বোমা হামলার অভিযোগ

কৃষকের বাড়িতে দফায় দফায় বোমা হামলার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে হাচেন হাওলাদার (৫৮) নামের এক কৃষকের বাড়িতে দফায় দফায় বোমা হামলা চালিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। 


রোববার (১৬ জুন) বিকালে বোমা হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। 


পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের কাজী বংশের সঙ্গে শিকারমঙ্গল এলাকার মৃধাকান্দি গ্রামের হাওলাদার বংশের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে কালাই সরদারের চর গ্রামের আপাং কাজীর নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রোববার সকালে মৃধাকান্দি গ্রামের কৃষক হাচেন হাওলাদারের বসতবাড়িতে পরিকল্পিতভাবে বোমা হামলা চালিয়েছে। এতে ওই বাড়ির নারীসহ তিনজন আহত হয়েছে। 

আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।


ভুক্তভোগী কৃষক হাচেন হাওলাদার বলেন, ‌আপাং কাজীর নেতৃত্বে তাদের দলবল নিয়ে আমাদের বসতবাড়িতে বিনা অপরাধে অতর্কিতভাবে বোমা হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই।’ 

কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ মামুন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করেছি। এখন পরিবেশ শান্ত আছে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত