আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সূর্যের ফিফটিতে শক্ত পুঁজি ভারতের

সূর্যের ফিফটিতে শক্ত পুঁজি ভারতের

রশিদ খানের ঘূর্ণিতে চাপে পড়ে ভারত। তবে সূর্যুকুমার যাদবের ফিফটিতে ভর করে আফগানিস্তানের বিপক্ষে শক্ত পুঁজি পেয়েছে ভারত। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের ১৮২ রানের টার্গেটে দিয়েছে ভারত।


শনিবার (২০ জুন) বার্বাডোজের ব্রিজটাউনের কেনিংসটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত ।


দলীয় ১১ রানে ১৩ বলে ৮ রান করে আউট হন রোহিত। তার বিদায়ের পর ক্রিজে আসা রিঝভ পন্থকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেয় বিরাট কোহলি। তবে রশিদ খানের ঘূর্ণিতে দ্রুতই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।

পন্থ ১১ বলে ২০ ও কোহলি ২৪ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান। তাদের বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি শিভম দুবে। ৭ বলে ১০ রান করে ফিরে যান তিনি।

এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন সূর্যুকুমার যাদব। ৬০ রান যোগ করেন এই দুই ব্যাটার। আগ্রাসী ব্যাটিংয়ে ২৭ বলে ফিফটি করেন সূর্য।

তবে দলীয় ১৫০ রানে ২৮ বলে ৫৩ রান করে আউট হন সূর্য। শেষ দিকে হার্দিকের ২৪ বলে ৩২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। আফগানদের পক্ষে ফজলহক ফারুদি ও রশিদ খান নেন ৩টি করে উইকেট। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত