আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হামাস হামলায় যুক্ত থাকার অভিযোগে এক মার্কিন নাগরিক গ্রেফতার

হামাস হামলায় যুক্ত থাকার অভিযোগে এক মার্কিন নাগরিক গ্রেফতার

ছবি: এলএবাংলাটাইমস

লুইজিয়ানায় বসবাসরত এক ব্যক্তির বিরুদ্ধে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের পরিচালিত হামলায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত মার্কিন আদালতের নথিতে বিষয়টি জানা গেছে।

অভিযুক্ত মাহমুদ আমিন ইয়াকুব আল-মুহতাদি (৩৩) নাকি অস্ত্র হাতে নিয়ে হামাসের সহযোগী একটি সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেন। ওই হামলায় প্রায় ১,২০০ জন নিহত ও প্রায় ২৫০ জনকে জিম্মি করা হয়েছিল।

হামলার এক বছর পর তিনি ভুয়া ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে স্থায়ীভাবে বসবাস শুরু করেন বলে অভিযোগে বলা হয়েছে।

এফবিআইয়ের দায়ের করা মামলায় আল-মুহতাদির বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করা, ষড়যন্ত্র ও ভিসা জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

তিনি ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডস’ নামের একটি গোষ্ঠীর সদস্য ছিলেন, যা প্যালেস্টাইনের ‘ডেমোক্রেটিক ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন’-এর সামরিক শাখা। অভিযোগে বলা হয়েছে, তিনি হামলার খবর শুনে একদল সশস্ত্র যোদ্ধাকে ইসরায়েলে প্রবেশে সহায়তা করেন এবং অস্ত্র, বুলেটপ্রুফ ভেস্ট ও গুলি আনার নির্দেশ দেন।

৭ অক্টোবর হামলার কিছুক্ষণ পর তাঁর ফোনের অবস্থান ইসরায়েলের কিবুটজ কফার আজা এলাকায় পাওয়া যায়—যে জায়গায় ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।

যুক্তরাষ্ট্রে আসার আগে ভিসা আবেদনে তিনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার কথা অস্বীকার করেছিলেন। পরে লাফায়েত, লুইজিয়ানায় একটি রেস্টুরেন্টে কাজ করছিলেন তিনি।

বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। আদালতে হাজিরার সময় তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলোর অনেক কিছুই মিথ্যা, আমি নির্দোষ।”

তাঁর বিরুদ্ধে কোনো নির্দিষ্ট হত্যার অভিযোগ আনা হয়নি। তবে যুক্তরাষ্ট্র আগেও ৭ অক্টোবরের হামলায় নিহত মার্কিন নাগরিকদের ঘটনায় হামাসের শীর্ষ সদস্যদের বিরুদ্ধে মামলা করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত