আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দিল্লিতে ভয়াবহ তাপপ্রবাহ, আট দিনে ১৯২ জনের মৃত্যু

দিল্লিতে ভয়াবহ তাপপ্রবাহ, আট দিনে ১৯২ জনের মৃত্যু

ভয়াবহ তাপপ্রবাহের কবলে ভারতের রাজধানী দিল্লি। আট দিনে সেখানে ১৯২ জন প্রাণ হারিয়েছেন। গত ১১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এমন তথ্য দিয়েছে, এনজিও ফর হললিস্টিক ডেভেলপমেন্ট। তাদের রিপোর্টে বলা হয়, এখন পর্যন্ত এটাই সর্বাধিক মৃত্যুর রেকর্ড। গত ৭১ ঘণ্টায় সেখানে পাঁচ জনের মৃত্যু হয়েছে। আনাদোলু এজেন্সি।


এখনো দিল্লিতে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সরকারি হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছেন। গরমে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি যারা তাদের প্রতি বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে। আপাতত হিট স্ট্রোকের রোগীদেরই অগ্রাধিকার দিতে বলেছে দেশটির সরকার।

স্বাস্থ্য বিভাগ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নয়ডায় হিট স্ট্রোকের কারণে গত ২৪ ঘণ্টায় ১৪ জনেরও বেশি লোক মারা গেছেন। এনজিও ফর হললিস্টিক ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক সুনীল কুমার আলেদিয়া বলেন, ১১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত চরম তাপপ্রবাহের কারণে দিল্লিতে ১৯২ জন মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, এই উদ্বেগজনক পরিসংখ্যানটি সুরক্ষার জন্য সক্রিয় পদক্ষেপের জরুরি প্রয়োজনকে তুলে ধরে।

এনজিওর একটি সমীক্ষায় বলা হয়েছে, তাপপ্রবাহের কারণে মারা যাওয়া মানুষের দাবিহীন মৃতদেহের ৮০ শতাংশই গৃহহীন মানুষ। আলেদিয়া বলেন, বায়ুদূষণ, দ্রুত শিল্পায়ন, নগরায়ণ এবং জঙ্গল কাটার মতো কারণগুলোর ফলে তাপমাত্রা বেড়েছে, যা গৃহহীনদের অবস্থাকে আরো খারাপ করে তুলেছে। তিনি বলেন, এই সমস্যা সমাধানের জন্য শীতলকরণ কেন্দ্র স্থাপন, পর্যাপ্ত আশ্রয়ের ক্ষমতা নিশ্চিত করা, পানি বিতরণ করা এবং সহায়ক আবাসন ও পরিষেবার মাধ্যমে গৃহহীনতার অন্তর্নিহিত কারণগুলোকে সমাধান করা উচিত। এদিকে দিল্লির বিপর্যয় মোকাবিলায় কর্তৃপক্ষ আলাদা গাইডলাইন প্রকাশ করেছে। হিট স্ট্রোক এবং গরম সংক্রান্ত অন্যান্য অসুস্থতার হাত থেকে বাঁচতে সাধারণ মানুষের কী কী করা উচিত, তা জানানো হয়েছে ঐ গাইডলাইনে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত