আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

অবৈধ ভবনে বসবাসকারী প্রবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত কুয়েতের

অবৈধ ভবনে বসবাসকারী প্রবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত কুয়েতের

প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে কুয়েত। এরই অংশ হিসেবে অবৈধ আবাসনে বসবাসকারী প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কথা ঘোষণা করেছে দেশটি। উপসাগরীয় এই দেশটি আগামী কয়েক দিনের মধ্যে তাদের বিতাড়িত করবে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।


প্রতিবেদনে বলা হয়েছে, আইনি মানদণ্ড পূরণ করে না, এমন আবাসনে বসবাসকারী প্রবাসীদের তিন-চার দিনের মধ্যে বিতাড়িত করা হবে বলে কুয়েত সরকার ঘোষণা করেছে। মূলত আবাসন প্রবিধান মেনে চলা এবং সব বাসিন্দার জন্য নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতির অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই শ্রমিকদের জন্য কোনো নতুন আশ্রয়কেন্দ্র স্থাপন করা হবে না। কারণ বর্তমান আবাসন অবকাঠামোগুলোই বিদ্যমান চাহিদা মেটাতে যথেষ্ট বলে মনে করা হচ্ছে। সরকার বিশ্বাস করে, সবশেষ পদক্ষেপের ফলে বাস্তুচ্যুত যে কোনো ব্যক্তির থাকার জন্য বর্তমান অবকাঠামোই পর্যাপ্ত।

এর আগে গত ১২ জুন কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ এলাকায় শর্ট সার্কিট থেকে একটি ভবনে অগ্নিকাণ্ডে ৫০ জন প্রবাসী মারা যান। আহত হন প্রায় অর্ধশত। নিহতদের মধ্যে ৪৬ জন ছিলেন ভারতের নাগরিক। তিন জন ছিলেন ফিলিপাইনের নাগরিক। এছাড়া একজন অজ্ঞাত নাগরিকও ঐ ঘটনায় নিহত হন। সাততলা ভবনের নিচতলায় গার্ড রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ও প্রাণহানির ঐ ঘটনা ঘটে। গালফ নিউজ বলছে, দক্ষিণাঞ্চলীয় আহমদি গভর্নরেটের সাম্প্রতিক বিধ্বংসী সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রবাসীসহ সবার নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করার জন্য সবশেষ এই ঘোষণা দেওয়া হলো।

ভবনটিতে ১৯৬ জন অভিবাসী শ্রমিক ছিলেন, যাদের অধিকাংশই ভারতীয় নাগরিক। এ ঘটনায় একজন কুয়েতি নাগরিক, তিন জন ভারতীয় নাগরিক এবং চার মিশরীয় নাগরিককে আটক করা হয়েছে।

এদিকে কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের নির্দেশ অনুযায়ী ঐ অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ক্ষতিপূরণের অর্থ ক্ষতিগ্রস্তদের নিজ নিজ দূতাবাসে মাধ্যমে পৌঁছে দেওয়া হবে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত