আপডেট :

        গাঁজা বিনিয়োগ প্রতারণায় গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার ব্যক্তি

        ক্যালিফোর্নিয়াবাসীকে শেভরন এড়িয়ে চলার আহ্বান নিউসমের

        অরেঞ্জ কাউন্টির রাসায়নিক আতঙ্কে উবারের ফ্রি রাইড সুবিধা

        অরেঞ্জ কাউন্টিতে রাসায়নিক আতঙ্ক, জরুরি অবস্থা ঘোষণা

        হোয়াইট হাউসের কাছে গুলিবর্ষণ, সিক্রেট সার্ভিসের পাল্টা গুলিতে নিহত সন্দেহভাজন

        ট্রাম্পের দাবি: ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, খুলতে পারে হরমুজ প্রণালি

        লস এঞ্জেলেসে পাইপলাইন ফেটে তেল ছড়িয়ে পড়ল রাস্তায়, পৌঁছাল এলএ নদীতেও

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ার দাবানলে নিয়ন্ত্রণে অগ্রগতি, দমকল বাহিনীর স্বস্তি

        জ্বালানি সংকটের মধ্যেই ভারতে মার্কো রুবিও, তেল বিক্রিতে জোর যুক্তরাষ্ট্রের

        গ্রিন কার্ড পেতে এখন বেশিরভাগ আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাইরে আবেদন করতে হবে

        স্ট্যাটেন আইল্যান্ড জাহাজঘাটিতে বিস্ফোরণ, নিহত ১ আহত বহু দমকলকর্মী

        ইউএফও রহস্যে নতুন নথি প্রকাশ, “চারদিকে ছুটে বেড়ানো অরেঞ্জ অরব” দেখার দাবি

        তুলসি গ্যাবার্ডের পদত্যাগ, স্বামীর ক্যানসারের চিকিৎসায় পাশে থাকার সিদ্ধান্ত

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

সুপার এইটে উঠাই ছিল বাংলাদেশের জন্য প্রাপ্তি

সুপার এইটে উঠাই ছিল বাংলাদেশের জন্য প্রাপ্তি

সুপার এইটে উঠাই ছিল বাংলাদেশের জন্য প্রাপ্তি। সীমাবদ্ধও থাকতে হলো এতটুকুতেই। একটু করে উঁকি দেওয়া সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে এসে। শুরুতে খরুচে বোলিং আর পরে ধারাবাহিকতা ধরে রেখে ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে ম্যাচ।  


শনিবার অ্যান্টিগায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে বাংলাদেশকে ৫০ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান করে ভারত। পরে ওই রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৪০ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটি জিতে সুপার এইটে উঠা বাংলাদেশ হেরেছিল অস্ট্রেলিয়ার কাছেও। টানা দুই হারে শেষ হয়ে গেছে সেমিফাইনালের স্বপ্ন।


টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ছিল ভারত। তবে বেশি আক্রমণাত্মক হওয়া রোহিত শর্মাকে বাংলাদেশ ফিরিয়ে দিতে পারে দ্রুতই। ১১ বলে ২৩ রান করে সাকিব আল হাসানের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চাশ উইকেট পূর্ণ হয় সাকিবের।

পাওয়ার প্লের ছয় ওভারে ৫৩ রান করে ভারত। নিজের দ্বিতীয় ওভার করতে এসে দুই উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। উইকেট থেকে বেরিয়ে এসে বোল্ড আউট হন বিরাট কোহলি। ২৮ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৭ রান করেন তিনি।  


এক বল পরই সূর্যকুমার যাদবকে আউট করেন তানজিম। আগের বলে ছক্কা হাঁকানো ব্যাটার এবার ক্যাচ দেন উইকেটের পেছনে। উইকেটে এসে শুরুর দিকে থিতু হলেও পরে বাউন্ডারি হাঁকাতে শুরু করেন ঋষভ পান্ত। তাকে ফেরান রিশাদ হোসেন।  

টানা দুই বলে ছক্কা ও চার হাঁকানোর পরের বলে রিভার্স সুইপ করতে যান পান্ত। কিন্তু ক্যাচ যায় শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা তানজিমের কাছে। ২৪ বলে ৩৬ রান করে আউট হয়ে যান তিনি। পান্তের বিদায়ের পর আক্রমণের দায়িত্ব কাঁধে নেন শিভাম দুবে।  

তাকেও ফেরান রিশাদ। এবারও আগের বলে ছক্কা খাওয়ার পরের বলে ঝুলিয়ে দেন তিনি, তুলে মারতে গিয়ে বোল্ড হয়ে যান শিভাম দুবে। ২৪ বলে ৩ ছক্কা ৩৪ রান করেন তিনি।  

ভারতের হয়ে শেষটা দারুণ করেন হার্দিক পান্ডিয়া। মোস্তাফিজুর রহমানের শেষ ওভারে ১৮ রান নেন তিনি। স্রেফ ২৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন পান্ডিয়া। তানজিম হাসান ৪ ওভারে ৩২ রান দিয়ে দুই উইকেট নেন, দুই উইকেট পাওয়া রিশাদ ৩৩ রান দেন।  

এক বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট এখন তানজিমের, এবার নিয়েছেন ১১ উইকেট। এবার তার সমান উইকেট রিশাদেরও। ২০২১ সালে সাকিব আল হাসান ১০ উইকেট পেয়েছিলেন, সেটি এতদিন ছিল সর্বোচ্চ।  

রান তাড়ায় নেমে শুরুটা ভালো করে বাংলাদেশও। চার ওভারে ২৭ রান তোলেন দুই ওপেনার। এই টুর্নামেন্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি ভেঙে যায় পরের ওভারের তৃতীয় বলে। আগের বলে ছক্কা হাঁকানোর পর হার্দিক পান্ডিয়াকে তুলে মারতে যান লিটন। এবার তিনি ক্যাচ দেন পাওয়ার প্লের সময় বাইরে থাকা দুই ফিল্ডারের একজনকে। হার্দিকের স্লোয়ার বলে ডি স্কয়ার লেগে ভালো ক্যাচ নেন সূর্যকুমারও।

পাওয়ার প্লেতে আর উইকেট হারায়নি বাংলাদেশ, করে কেবল ৪২ রান। তবে ১০ ওভারের ভেতরই আরও এক উইকেট হারিয়ে ফেলে তারা। এবার কুলদ্বীপ যাদবের গুগলিতে এলবিডব্লিউ হন তানজিদ হাসান তামিম। রিভিউ নেওয়ার পর ৩১ বল খেলে ২৯ রান করে আউট হন তিনি।  

এরপর তাওহীদ হৃদয়কে পরের ওভারে এসে ফেরান কুলদ্বীপ। ৬ বলে ৪ রান করে তিনিও এলবিডব্লিউ হন। অধিনায়ক শান্ত এক প্রান্তে কিছু রান করছিলেন। এর মধ্যে উইকেটে এসে আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হন সাকিব। ৭ বলে ১১ রান করে কুলদ্বীপের বলেই রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।  

অধিনায়ক শান্ত ফেরেন হাফ সেঞ্চুরি তোলার আগে। ৩২ বলে ৪০ রান করে আর্শ্বদ্বীপ সিংয়ের বলে আউট হন তিনি। এই ম্যাচের একমাত্র বদলটিও কাজে আসেনি। ৪ বলে ১ রান করে আউট হন জাকের আলি।  

এরপর উইকেটে এসে ঝড় তোলেন রিশাদ হোসেন। অক্ষর প্যাটেলকে দুটি ছক্কা হাঁকান তিনি। কিন্তু বুমরাহর সামনে আর পেরে উঠেননি। পুল করতে গিয়ে ক্যাচ দেন এক্সট্রা কাভারে দাঁড়ানো রোহিত শর্মার হাতে। ১০ বলে ২৪ রান করে আউট হন রিশাদ।  

এক বল বাকি থাকতে আউট হওয়া মাহমুদউল্লাহ রিয়াদ ১৫ বলে করেন ১৩ রান। ধারাবাহিকভাবে ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং আরও একবার হতাশ করে। বাংলাদেশকে তাই বিদায় বলতে হচ্ছে সুপার এইট থেকেই।  

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত