আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সংসদ সদস্যদের কাজের পরিধি শুধুমাত্র আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়

সংসদ সদস্যদের কাজের পরিধি শুধুমাত্র আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদ সদস্যদের কাজের পরিধি শুধুমাত্র আইন প্রণয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নসহ আন্তর্জাতিক সংস্থার বিভিন্ন প্রোগ্রামে সংসদ সদস্যরা সক্রিয় অংশগ্রহণ করছেন। সেক্ষেত্রে বিভিন্ন বিশেষায়িত বিষয়ে জ্ঞানলাভ ও দক্ষতা বৃদ্ধির জন্য সংসদ সদস্যরা বিআইপিএস আয়োজিত বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করতে পারেন। 


শনিবার (২২ জুন) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) পরিচালনা বোর্ডের সদস্যসহ বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট কর্তৃক স্থাপিত বাজেট হেল্পডেস্ক পরিদর্শনকালে স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানে স্পিকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের সঞ্চালনায় এতে বাজেট হেল্পডেস্ক বিষয়ক উপস্থাপনা করেন অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহ। আইনমন্ত্রী আনিসুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। প্রশ্নোত্তর পর্ব মডারেট করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। 

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, হুইপ সাইমুম সরওয়ার কমল, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীন মো. নূরুল হক এবং বিপিএটিসির রেক্টর সাঈদ মাহবুব খান উপস্থিত ছিলেন।  


শিরীন শারমিন চৌধুরী বলেন, বিআইপিএস ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ ও দিক নির্দেশনায় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন, বিআইপিএসের মাধ্যমে রূপকল্প ২০৪১, ডেল্টা প্লান ২১০০সহ প্রধানমন্ত্রীর বিভিন্ন ভিশন সম্পর্কে আলোচনা করা যেতে পারে। 

স্পিকার বলেন, বাজেট হেল্পডেস্ক সংসদ সদস্যদের চাহিদামত দ্রুততম সময়ে বাজেট সম্পর্কিত বিভিন্ন তথ্য-উপাত্ত সরবরাহ করে আসছে। বাজেট হেল্পডেস্ক থেকে প্রয়োজনীয় তথ্যউপাত্ত গ্রহণ করে সংসদ সদস্যরা বাজেটের ওপর গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় সক্ষম হচ্ছেন। 

এতে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত