আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস চলবে আজ থেকে

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস চলবে আজ থেকে

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আজ রোববার (২৩ জুন) থেকে পুনরায় চলাচল শুরু করবে। ঈদুল আজহা উপলক্ষে গত ১৪ জুন থেকে ট্রেনটির চলাচল বন্ধ ছিল। এবার ঈদ উপলক্ষে দেশের অভ্যন্তরের যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে বাংলাদেশ  থেকে ভারতে চলাচলকারী তিনটি আন্তঃদেশীয় ট্রেন পাঁচ দিন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ।


রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনসমূহের মধ্যে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের  চলাচল বন্ধ থাকবে। আর ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল? গত ২১ জুন  থেকে চলাচল শুরু হয় এই  ট্রেন দুটির।

আজ রোববার থেকে মৈত্রী এক্সপ্রেস চালু হলে আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে পুরোদমে রেল যোগাযোগ শুরু হবে।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্সপ্রেস শিলিগুড়ি  থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে।


কমলাপুরে  ট্রেনের পাওয়ারকারে আগুন :রাজধানীর কমলাপুর  রেল  স্টেশনে  ট্রেনের পাওয়ারকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে  স্টেশনের  লোকজনের  চেষ্টায় দ্রুত আগুন  নেভানো সম্ভব হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে এ আগুন লাগে। এতে  কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে এসেছে।

স্টেশন সূত্র জানায়, চট্টলা এক্সপ্রেস নামের ঐ ট্রেনে অনেক যাত্রী ছিলেন। আগুন লাগার পর তারা দ্রুত ট্রেন থেকে নেমে যান। পাওয়ারকারে অতিরিক্ত গরমের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

স্টেশন ম্যানেজারকে দেখতে হাসপাতালে রেলমন্ত্রী: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কমলাপুর  রেল স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ারকে দেখতে হাসপাতালে গেলেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। গতকাল মন্ত্রী রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তাকে  দেখতে যান। এ সময় তিনি  স্টেশন ম্যানেজার মাসুদের চিকিৎসার খোঁজখবর নেন, ডাক্তারের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

মন্ত্রী বলেন, ‘ঈদ যাত্রাকে সফল করার জন্য ওনার কর্মতৎপরতা ছিল প্রশংসনীয়  এবং আশা করছি খুব  দ্রুতই তিনি তার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবেন।’

কমলাপুর রেলওয়ে স্টেশনে ম্যানেজারের শারীরিক অবস্থা জানিয়ে মন্ত্রী বলেন, ‘ওনার অবস্থা আগের চেয়ে ভালো। আমরা সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। যে কোনো প্রয়োজনে তার পাশে আছি।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত