আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

খুনের ঘটনায় পাবনা আদালতে এক বেলরুশ নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড

খুনের ঘটনায় পাবনা আদালতে এক বেলরুশ নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড

ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীণসিটিতে কাজাখস্তানের নাগরিক শেভেট্স ভ্লাদিমির (৫০) খুনের ঘটনায় পাবনা আদালতে এক বেলরুশ নাগরিকের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। 


বুধবার (২৬ জুন) পাবনা জেলা ও দায়রা জজ ওলিউল ইসলাম বেলরুশের নাগরিক মাতাভিয়েভ ভ্লাদিমিরের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। 


অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই বেলারুশীয় নাগরিক উরবানোভিচাস ভিতালি ও ফেডারোভিচ গেনেডিকে মুক্তি দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোকলেছুর রহমান বিশ্বাস ইত্তেফাককে কারাদন্ডাদেশের খবর নিশ্চিত করেছেন।  

জানা যায়, আর্থিক লেনদেনের বিষয় নিয়ে ২০২২ সালের ২৬ মার্চ গভীর রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক গ্রীণসিটির ৬ নম্বর ভবনের ১০৬ নম্বর ফ্লাটে বেলারুশ নাগরিকদের সঙ্গে কাজাখস্তানের নাগরিকদের মারামারির ঘটনা ঘটে। এরই এক পর্যায়ে বেলারুশের নাগরিকদের ধারালো উপুর্যপরি ছুরির আঘাতে কাজাখস্তানের নাগরিক শেভেট্স ভ্লাদিমির নিহত হয়। এ সময় কাজাখস্তানের নাগরিক বেরেজনয় অ্যান্ড্রেও আহত হয় । নিহত শেভেট্স ভ্লাদিমির রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকিমথ ঠিকাদারি প্রতিষ্ঠানে ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। নিকিমথ কোম্পানির পরিচালক ভেদোরোভ ইউরোন এই হত্যাকাণ্ডের ঘটনায়  লিখিত অভিযোগ দায়ের করেন এবং মামলার বাদী ছিলেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় মাতাভিয়েভ ভ্লাদিমির উরবানোভিচাস ভিতালি ও ফেডারোভিচ গেনেডি নামে তিন বেলারুশ নাগরিককে পুলিশ আটক করে। এরা সকলেই ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।


বাদী পক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এ্যডিভোকেট আবউস সামাদ খান রতন। বিবাদী পক্ষে আরও ছিলেন আইনজীবী হেদায়েতুল হক।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত