আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

জনগোষ্ঠী সচেতন থাকলে দেশ এগিয়ে যাবে: বাহাউদ্দিন নাছিম

জনগোষ্ঠী সচেতন থাকলে দেশ এগিয়ে যাবে: বাহাউদ্দিন নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, একটি দেশের শিক্ষিত জনগোষ্ঠী যদি দেশের কল্যাণে জাগ্রত ও সচেতন থাকে, তাহলে অবশ্যই সেই দেশ এগিয়ে যাবে। কেউ তাদের এগিয়ে যাওয়াকে থামাতে পারবে না।


মঙ্গলবার (২৫ জুন) দুপুরে রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০২২-২৩ বর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


বাহাউদ্দিন নাসিম বলেন, বাংলাদেশকে রূপান্তরের মহানায়ক হলেন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি তার কর্মকাণ্ডের জন্য বারবার জাতিসংঘ থেকে পুরস্কৃত হয়েছেন। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। উন্নত দেশের রাষ্ট্রপ্রধানরা বারবার বলেছেন, যদি তোমরা পিছিয়ে পড়া কোনো রাষ্ট্রকে উন্নত করতে চাও, তবে বাংলাদেশ থেকে ঘুরে যাও। আজকে বাংলাদেশ তার দারিদ্র্য দূর করে উন্নত ও সমৃদ্ধ  জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশকে বিশ্ব সভায় প্রতিষ্ঠা করার জন্য জাতির পিতা সারা জীবন লড়াই সংগ্রাম করে গেছেন। তিনি চেয়েছিলেন শাসন, শোষণ ও নিপীড়ন থেকে দেশের মানুষকে মুক্তি দিতে। দেশের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করে, লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ পায়, তিনি তার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। তার সুযোগ্য কন্যা সামরিক শাসকদের বন্দিশালা থেকে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে এনেছেন। 


তিনি আরও বলেন, সবাইকে আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসতে হবে। এই বাংলাদেশ আমরা ৩০ লাখ রক্তের বিনিময়ে পেয়েছি। আমাদের এই পবিত্র মাতৃভূমিকে আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমরা হলাম বীরের জাতি। আমাদের পূর্বপুরুষেরা বীরের মতো যুদ্ধ করে মহান স্বাধীনতা অর্জন করেছিল। এই শতাব্দীর শ্রেষ্ঠ অর্জন হলো আমাদের স্বাধীনতা। আমরা রক্ত দিয়ে আমাদের মায়ের ভাষা ফিরে পেয়েছি। বিশ্বের কোনো দেশে এমন নজির নেই। 

উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, আমরা সবাই একসাথে মিলে আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সমৃদ্ধ করতে চাই। আমরা চাই আমাদের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হোক। আমাদের শিক্ষকরা লেখাপড়া শেখানোর পাশাপাশি মানবিক মানুষ হিসেবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য করে তুলবে। আমাদের শিক্ষার্থীরা আরও দায়িত্বশীল হয়ে আগামীর বাংলাদেশকে বিশ্বসভায় যাতে আরও সমৃদ্ধ করতে পারে এটাই আমাদের প্রত্যাশা। আর শিক্ষকদের বলব... আপনারা নিজেদের মধ্যে দলাদলি করবেন না। এই কারণে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়ে আপনারা যথেষ্ট খেয়াল রাখবেন। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সারা বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে দুর্নীতি আমরা দূর করব। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ থাকবে, এখানে বাণিজ্য, দুর্নীতি, স্বজন প্রীতি, লুটের কোনো সুযোগ থাকতে পারে না। এখানে কোনো দলাদলি থাকতে পারে না। শিক্ষাঙ্গনের পবিত্রতা রক্ষা করা আমাদের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের দায়িত্ব। শিক্ষাঙ্গনে শুধু বাংলাদেশের স্লোগান হবে, এর বাইরে কোনো স্লোগান থাকবে না।

মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে গভর্নিং বডির সভাপতি মো. মিরাজ হোসেন, অধ্যক্ষ মাহফুজুর রহমান খান, গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত