আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

নারী খামারি ও প্রাণিসম্পদ কেন্দ্রিক কৃষিব্যবসা সম্প্রসারণে উদ্বেগ

নারী খামারি ও প্রাণিসম্পদ কেন্দ্রিক কৃষিব্যবসা সম্প্রসারণে উদ্বেগ

নারী খামারি ও প্রাণিসম্পদ কেন্দ্রিক কৃষিব্যবসা সম্প্রসারণ শীর্ষক জাতীয় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৬ জুন) রাজধানীর গুলশানে এ সভার আয়জন করে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. সাইদুর রহমান, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন।

মো. আখতার হোসেন তার বলেন, এনজিওগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নারীর ক্ষমতায়নের বিষয়ে কাজ করছে। পশুসম্পদ এবং উদ্যানপালনের মতো কর্মসূচিতে কৃষকদের সেবা, সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক সহায়তা করে। পশুসম্পদ, বাজার ব্যবস্থা এবং ডিজিটাল সরঞ্জামগুলি নিয়ে কাজ করে হেইফার বাংলাদেশ সরকারের কাজকে বেগবান করেছে।

সরকারি, বেসরকারি খাত এবং অলাভজনকদের মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুসরণ করার জন্য সরকার কর্ম অপরিকল্পনা চালু করেছে, অগ্রাধিকার লক্ষ্য নির্ধারণ করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে শিক্ষায় একীভূত করেছে। তিনি ২০৪১ সালের মধ্যে একটি টেকসই, ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য সম্মিলিত লক্ষ্যের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, এলসিসি প্রগ্রেস অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃত, বাংলাদেশের এসডিজি র‌্যাংকিং ১২০ থেকে ১০৭ -এ উন্নীত হয়েছে বলে উল্লেখ করেন।

হেইফার ইন্টারন্যাশনালের এশিয়া প্রোগ্রামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীনা যোশির সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার। তিনি ‘বিফ অ্যান্ড গোট মার্কেট সিস্টেম শক্তিশালীকরণের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি’ প্রকল্পের মাধ্যমে ৩৪ হাজারেরও বেশি ক্ষুদ্র ধারক মহিলা কৃষকের রূপান্তরকে তুলে ধরেন।

প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি বলেন, টেকসই আয়ের সাথে স্থিতিস্থাপক করে তোলার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চার লক্ষ্য পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করার লক্ষে কাজ করছে হেইফার।

এ সময় তিনি উন্নয়ন সংস্থা, বেসরকারি খাত, আর্থিক প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং সরকারের সাথে অংশীদারিত্বের মাধ্যমে পৃথিবীর যত্ন নেওয়ার সাথে ক্ষুধা ও দারিদ্র্যের অবসান ঘটাতে আশা প্রকাশ করেন।

এছাড়াও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কৃষি খাত এবং ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত