আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, তাদের বিষদাঁত ভেঙে দিয়ে পরাস্ত করতে হবে

ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, তাদের বিষদাঁত ভেঙে দিয়ে পরাস্ত করতে হবে

যুবলীগের কর্মীসভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, তাদের বিষদাঁত ভেঙে দিয়ে পরাস্ত করতে হবে। সেই জন্য আপনাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন শক্তিশালী থাকলে কোনও ষড়যন্ত্রই কাজে দেবে না। আজ আপনারা শোনেন, জানেন আমরাও বলি শেখ হাসিনার বিপক্ষেই সব ষড়যন্ত্র।


শনিবার (২৯ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ এবং তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগের কর্মীসভার মাধ্যমে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশের বিপক্ষে যারা ষড়যন্ত্র করে, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে লক্ষ্যে, বাংলাদেশের মানুষের স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার যে সংগ্রাম আমাদের নেত্রী শেখ হাসিনার, সেই সংগ্রামকে বাধাগ্রস্ত এবং দেশকে আবার অন্ধকারে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে বিএনপি-জামাত। তাদের সঙ্গে কারা আছে সাম্প্রদায়িক শক্তি, আর কারা আছে চিহ্নিত ৭১’-এর রাজাকার, আলবদর এবং ’৭১-এ যারা বাংলাদেশের মানুষের বিপক্ষে অস্ত্র তুলে আমাদের মা-বোনদের সম্মানহানী করিয়েছে, হত্যা করেছে, আমাদের সন্তানকে হত্যা করেছে, মুক্তিযুদ্ধের চেতনায় সম্পৃক্ত মানুষকে হত্যা করেছে, সেই জামাত-বিএনপি, শিবির, রাজাকাররা, যুদ্ধাপরাধীরা।

তিনি বলেন, আজ সময় এসেছে, প্রতিটি মুহূর্তে আমাদের বিএনপি-জামাতকে মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় যুবলীগ শেখ হাসিনার একটি বিশ্বস্ত, সাহসী ভ্যানগার্ড সংগঠন। আপনারা লড়াই করে, সংগ্রাম করে আপনাদের ঐতিহ্যবাহী সংগঠন যুবলীগের পতাকাকে তুলে ধরেছেন।


ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের কর্মীসভায় সভাপতিত্ব করেন এ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা। ঢাকা মহানগর উত্তরের কর্মীসভায় সভাপতিত্ব করেন এ শাখার সহসভাপতি কাজী জহিরুল ইসলাম মানিক।

উভয় সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত