আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

‘ব্যাংক হলিডে’তে পুঁজিবাজারও বন্ধ থাকবে আজ

‘ব্যাংক হলিডে’তে পুঁজিবাজারও বন্ধ থাকবে আজ

অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করতে পঞ্জিকা বছরে জুনের শেষ দিনটিতে অতিরিক্ত সময় কাজ করবেন বাণিজ্যিক ব্যাংকের কর্মীরা। এজন্য প্রতি বছরের মতো ১ জুলাই ‘ব্যাংক হলিডে’ থাকায় তপশিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

ব্যাংক বন্ধ থাকায় আজ সোমবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো প্রকার লেনদেন হবে না। এজন্য বন্ধ থাকবে পুঁজিবাজারও।

৩০ জুন ব্যাংকগুলোর ছয় মাসের আর্থিক হিসাব শেষ করে। সারা দেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করে থাকে। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।

প্রথা অনুযায়ী, বছরে দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। আরেক দিন হচ্ছে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর। পুরো বছরের আর্থিক হিসাব চূড়ান্ত করা হয় এ দিনে। প্রতি বছরে বাংলাদেশ ব্যাংক যে ছুটির তালিকা ঠিক করে সেখানে এই দুই দিনকে ‘ব্যাংক হলিডে’ ঘোষণা করে। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। মঙ্গলবার যথারীতি সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সাধারণ নিয়মে খোলা থাকবে ব্যাংক খাত। বাণিজ্যিক ব্যাংকের মতো একই সূচিতে চলবে বাংলাদেশ ব্যাংক।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত