আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আজ আরও বাড়তে পারে বৃষ্টি

আজ আরও বাড়তে পারে বৃষ্টি

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে। সারাদেশে সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। রাজধানীতে গতকাল রোববার রাতে থেমে থেমে বৃষ্টি হয়েছে। আজ সোমবার ভোর থেকেও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ বৃষ্টি আরও বাড়তে পারে। আগামী কয়েক দিন টানা চলবে বৃষ্টি। জুলাই মাসজুড়ে এরকম বৃষ্টি থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে সবচেয়ে বেশি। উপকূলেও ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। সেখানেও বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইছে, তাই দেশের সব নদীবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকায় সাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাবধানে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গতকাল বলেন, ‘এবারের বর্ষায় বৃষ্টি বেশি হবে, এমন পূর্বাভাস আমরা দিয়েছিলাম। জুনে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। জুলাই মাসের প্রায় পুরো সময়জুড়ে সারা দেশে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে।’ দুই দিনে কেবল পঞ্চগড়েই বৃষ্টি হয়েছে প্রায় ৩০০ মিলিমিটার।

গতকাল রোববার রাজধানীতে মাঝারি বৃষ্টি ঝরেছে। এতে শহরের বিভিন্ন স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। বেলা তিনটা পর্যন্ত শহরে মোট ৪৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। সকাল থেকে আকাশ ছিল মেঘলা। বেশির ভাগ সময় রাজধানীতে রোদের দেখা পাওয়া যায়। বৃষ্টি বেশি থাকলেও শহরে ভ্যাপসা গরমের অনুভূতি ছিল। তাপমাত্রা কমেনি।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, গত শনিবার পঞ্চগড়ে ১০৮ মিলিমিটার ও গতকাল ১৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া ফেনী ও কক্সবাজারেও ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি ঝরেছে। টাঙ্গাইল ছাড়া দেশের সব জেলায় বৃষ্টি ঝরেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আজ চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ধসের আশঙ্কা আছে। তাই পাহাড়ের নিচে বসবাসকারীদের নিরাপদ অবস্থানে যাওয়ার কথা বলা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত