আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ভবনে বিকট শব্দে ফাটলো বোমা

ভবনে বিকট শব্দে ফাটলো বোমা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা পৌরসভার আরিয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারতলা ভবনে অভিযান চলাকালে তৃতীয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় তিনটি বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।


অভিযান পরিচালনাকালে মঙ্গলবার (২ জুলাই) দুপুর তিনটা থেকে সাড়ে তিনটার দিকে কয়েকটি বোমা উদ্ধার করা হয়। ওই সময় একটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। বাড়িটির ভেতর থেকে বোমা প্রটেকশন পোশাক পরহিত একজন অভিযানিক সদস্যকে লাল বালতিতে করে কিছু একটা নিয়ে বের হতে দেখা গেছে। 


তৃতীয় তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় ফ্ল্যাটের জানালার কাঁচ ভেঙে নিচে পড়তে দেখা যায়। ছবি: ভিডিও থেকে নেওয়া
বিকেলে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান, ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ফ্ল্যাটটি থেকে শক্তিশালী তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সানোয়ার হোসেন আরও বলেন, গত ৫ জুন নরসিংদী থেকে একজন জঙ্গী আটক হয়। এছাড়া গতকালও কক্সবাজার থেকে এক নারীকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মতে রূপগঞ্জে বরপা আড়িয়াবো এলাকায় প্রবাসী জাকিরের বাড়িটি ঘেরাও করা হয়েছে।


বাড়ি থেকে বোমা উদ্ধার করেছে ডিএমপির অ্যান্টি টেরোরিজম ইউনিট
এর আগে আজ সকাল ১০টা থেকে আড়িয়াবো এলাকায় জঙ্গী আস্তানা সন্দেহে সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের ৪ তলা বাড়ি ঘেরাও করে রাখে এন্টি টেররিজম ইউনিটসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত