আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিস্পত্তির আগে সাজা স্থগিত হয় না: হাইকোর্টের পর্যবেক্ষণ

নিস্পত্তির আগে সাজা স্থগিত হয় না: হাইকোর্টের পর্যবেক্ষণ

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আনা মামলায় প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বুধবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৫০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশ করা হয়।


রায়ের পর্যবেক্ষণ বলা হয়েছে, সাজা স্থগিতের কোনো বিধান নেই। আপিল নিস্পত্তি না হওয়া পর্যন্ত সাজা সাব্যস্ত হওয়া কার্যকর থাকবে। এটি কেবল আপিল নিস্পত্তি করার পরে আপিল নাকচ, আপিল নিশ্চিত করা এবং সংশোধন করা যেতে পারে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় প্রকাশ করে।

রায়ে বলা হয়, শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে চারজন জামিন পেয়েছেন। তাদের সাজা (সেনটেন্স) স্থগিত করার কোনো প্রয়োজন দেখা যাচ্ছে না, জামিন পাওয়ার পর তাদের সাজা–সংক্রান্ত আদেশ স্বয়ংক্রিয় ও আরোপিতভাবে স্থগিত আছে। তাই যতক্ষণ তারা জামিনে আছেন, সাজা স্থগিত থাকবে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শ্রম আদালতের দেওয়া জরিমানা স্থগিত থাকবে। শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান যত দ্রুত সম্ভব আপিল (ড. ইউনূসসহ চার কর্মকর্তার করা) নিষ্পত্তি করবেন। দেশের বাইরে গেলে তাদের (ইউনূসসহ চারজন কর্মকর্তা) শ্রম আপিল ট্রাইব্যুনালকে জানাতে নির্দেশ দেওয়া হলো।


সাজার বিরুদ্ধে আপিলে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে গত ২৮ জানুয়ারি জামিন দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়। সেদিন শ্রম আদালতের সাজা স্থগিত করে আদেশ দিয়েছিল শ্রম আপিল ট্রাইব্যুনাল। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা এ মামলায় ড. ইউনূসের ৬ মাসের সাজা ও দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ গত ১৮ মার্চ বাতিল করে রায় দেয় হাইকোর্ট। রায়ে ড. ইউনূসের ৬ মাসের সাজা চলমান থাকবে বলে রায়ে বলা হয়। এখন ৫০ পৃষ্ঠার এই রায় প্রকাশ হলো।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের এ মামলায় চলতি বছর ১ জানুয়ারি ৬ মাসের সাজা হয় ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির। রায় প্রদানকারী বিচারক শেখ মেরিনা সুলতানার স্বাক্ষরের পর ৮৪ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, আসামিরা শ্রম আইনের বিধান লঙ্ঘন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। রায়ে আসামি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানের বিরুদ্ধে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপর একটি ধারায় অপরাধে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে অতিরিক্ত পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে সেদিন আপিল করার শর্তে ড. ইউনূসসহ আসামিদের ১ মাসের জামিন দেওয়া হয়।

ড. ইউনূস এবং গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহানের বিরুদ্ধে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর মামলাটি রুজু করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত