আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যানজটের সম্ভাবনা, হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

যানজটের সম্ভাবনা, হাতে সময় নিয়ে বের হওয়ার পরামর্শ

সপ্তাহের প্রথম দিন রোববার (৭ জুলাই) বড় দুইটি কর্মসূচি ঘিরে অন্যান্য দিনের চেয়ে রাজধানীতে বেশি যানজট হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। বিশেষ করে মধ্য ও দক্ষিণ ঢাকায় চলাচলকারীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ পুলিশের।


শনিবার (৬ জুলাই) রাতে এক বার্তায় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি বলেন, রোববার (৭ জুলাই) দুপুরের পর সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ও কোটাবিরোধী আন্দোলনকারীদের কর্মসূচি থাকায় যানজট হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে বার্তায় বলা হয়, এ কারণে রমনা, মতিঝিল, ওয়ারী এলাকার মানুষকে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে বলা হয়েছে, রোববার বেলা ৩টায় ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে শেষ হবে রথযাত্রা।


রথযাত্রার রুটটি এমন: স্বামীবাগ রোড়ের স্বামীবাগ আশ্রম (ইস্কন, ঢাকা) থেকে জয়কালি মন্দির মোড় হয়ে ইত্তেফাক মোড় থেকে শাপলা চত্ত্বর হয়ে দৈনিক বাংলা মোড় থেকে রাজউক ক্রসিং হয়ে গুলিস্তান থেকে গোলাপশাহ মাজার হয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সরকারি কর্মচারী হাসপাতাল হয়ে হাই কোর্ট মাজার থেকে দোয়েল চত্ত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জগন্নাথ হল কে পলাশী হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দির। সেখানে রথযাত্রা শেষ হবে।

রথযাত্রা উপলক্ষে ওই সময়ে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। উল্টো রথযাত্রা আগামী ১৫ জুলাই বেলা ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে স্বামীবাগ ইসকন মন্দিরে এসে শেষ হওয়ার কথা রয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত