আপডেট :

        ট্রাম্পের বাতিল করা ভিসা কর্মসূচি আপাতত বন্ধই থাকছে, আদালতে বড় ধাক্কা আবেদনকারীদের

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর কতদিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর কতদিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর রোববার (৭ জুলাই) পর্যন্ত টানা ৮৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আক্রমণ এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি আনতে পারেনি, এমন অবস্থায় পরিস্থিতি ভারসাম্যহীন হয়ে আছে। ইউক্রেনের একজন সিনিয়র জেনারেল বলেছেন, কিছু কিছু জায়গায় রাশিয়ার অবস্থান ভালো আবার খারাপ। সেইসঙ্গে, রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।

বিবিসি বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে দেখা যাচ্ছে। এসব হচ্ছে ইউক্রেনের সাম্প্রতিক হামলার ঘটনারই প্রতিফলন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে পুরোদমে আক্রমণ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অনেক কিছুই পরিকল্পনা অনুযায়ী এগোয়নি।

ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসে একটি নতুন সামরিক সহায়তা প্যাকেজ গৃহীত হওয়ার পর রুশ সাবেক প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ লিখেছেন, আমরা অবশ্যই জিতব, ৬১ বিলিয়ন রক্তাক্ত মার্কিন ডলার বিনিয়োগ সত্ত্বেও জিতবো। শক্তি এবং সত্য আমাদের পক্ষে।

ইউক্রেনের যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে সেই সম্পর্কে যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদপত্র টেলিগ্রাফের সম্পাদক ও তার 'ইউক্রেন: দ্য লেটেস্ট' পডকাস্টের উপস্থাপক ফ্রান্সিস ডিয়ারনলি মতামত জানিয়েছেন।

তিনি বলেছেন, পশ্চিমারা সক্রিয় হওয়ার পরিবর্তে প্রতিক্রিয়াশীল হয়েছে এবং ইউক্রেনকে অস্ত্র দিয়েছে। সেইসঙ্গে এগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহারের অনুমতি দিয়েছে। যা কিয়েভের টিকে থাকার জন্য যথেষ্ট হলেও এর মাধ্যমে তারা নিশ্চিতভাবে যুদ্ধ জয় করে ফেলবে, এমনটি বলা যাবে না।

তিনি আরও বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী এবারের ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এই যুদ্ধ প্রয়োজন বা পূর্বাভাসের চেয়েও অনেক বেশি সময় ধরে চলছে।

এদিকে গত শুক্রবার পুতিন বলেছেন, যুদ্ধবিরতির চেয়ে মস্কো ইউক্রেন সংঘাতের পুরোপুরি এবং চূড়ান্ত সমাপ্তিকে সমর্থন করে। তবে তিনি আবার উল্লেখ করেছেন যে দোনেতস্ক, লুহানস্ক, খেরসন এবং ঝাপোরিজঝিয়া অঞ্চল থেকে ইউক্রেন সেনাদের অবশ্যই সরে যেতে হবে।

একইসঙ্গে রুশ প্রেসিডেন্ট দাবি করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শান্তিচুক্তি এড়িয়ে চলছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত