আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েসকে প্রধান করে পুলিশ, নেসকো, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জনের প্রতিনিধির সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


এছাড়া রথযাত্রায় ৫ জনের মরদেহ সৎকারের জন্য জনপ্রতি ২৫ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে। মৃত্যু ব্যক্তিরা হলেন: রনজিতা (৬০), নরেশ মহন্ত (৬০), আতসী রানী (৪০), অলক কুমার (৪২) ও জলি রানী (৩৫)। তাদের মরদেহ সোমবার (৮ জুলাই) নিজ নিজ এলাকায় সৎকার করা হবে। নিহত সবাই বগুড়া শহর ও বিভিন্ন উপজেলার বাসিন্দা।


এ ঘটনায় আহত ৩৫ জন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন চন্দন দেব ও রঞ্জন পালকে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে৷ এছাড়া দুর্ঘটনা তদন্তে সোমবার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করবে।
 
এর আগে রোববার (৭ জুলাই) বিকেলে শহরের সেউজগাড়ী আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত