আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বরিশাল শহর রক্ষা বাঁধের কাজ সম্পন্নের জন্য পানি উন্নয়ন বোর্ডের তাগিদ

বরিশাল শহর রক্ষা বাঁধের কাজ সম্পন্নের জন্য পানি উন্নয়ন বোর্ডের তাগিদ

দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর বরিশাল শহর রক্ষা বাঁধের কাজ জরুরি ভিত্তিতে সম্পন্নের জন্য পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতনরা সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন।

গতকাল রোববার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাসির উদ্দিন ইত্তেফাককে জানান, ডিসি ঘাট থেকে চাঁদমারী এলাকার উল্লিখিত প্রকল্পের আওতায় ৭০০ মিটার অংশ নদী তীর প্রতিরক্ষা কাজ আগামী শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়ন করা হবে। তবে ডিসি ঘাটসংলগ্ন ঝুঁকিপূর্ণ স্থানে নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করার জন্য শনিবার সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে।

এ বিষয়ে তাদেরকে লিখিত কোনো চিঠি দেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন জানান, আপাতত মৌখিকভাবে তাগিদ দেওয়া হয়েছে। যদি দ্রুত শুরু না হয় তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপরিউক্ত প্রকল্পের আওতায় ছয়টি স্থানের মধ্যে যেসব স্থান ঝুঁকিপূর্ণ সেসব স্থানে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শুরু হয়েছে। তবে ডিসি ঘাটসংলগ্ন চাঁদমারী এলাকায় ২০১৬ থেকে ২০১৮ সালে বরিশাল সিটি করপোরেশন কর্তৃক কীর্তনখোলা নদীর ডান তীরে ২.৬৫০ কিলোমিটার নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হয়। বাস্তবায়িত প্রতিরক্ষা কাজের কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়, তা রক্ষণাবেক্ষণ করা বাস্তবায়নকারী সংস্থার এক্তিয়ারভুক্ত।

বর্তমানে ডিসি ঘাট থেকে চাঁদমারি এলাকার উল্লিখিত প্রকল্পের আওতায় ৭০০ মিটার অংশ নদী তীর প্রতিরক্ষা কাজ আগামী শুষ্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়ন করা হবে। তবে ডিসি ঘাটসংলগ্ন ঝুঁকিপূর্ণ স্থানে নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া, উপরি উক্ত প্রকল্পের আওতায় ছয়টি স্থানের মধ্যে যেসব স্থান ঝুঁকিপূর্ণ সেসব স্থানে ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন শুরু হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত