আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সিরাজগঞ্জে পানিবন্দী লক্ষাধিক মানুষ

সিরাজগঞ্জে পানিবন্দী লক্ষাধিক মানুষ

টানা ছয়দিন পর সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন যমুনার চরাঞ্চলের ৩৪ ইউনিয়নের অন্তত ৮৩ হাজার মানুষ। তলিয়ে গেছে সাড়ে ছয় হাজার হেক্টর জমির ফসল। বন্ধ রয়েছে ৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান।


আজ সোমবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩.৪৯ মিটার। গত ২৪ ঘণ্টায় পানির সমতল ১ সেন্টিমিটার কমেছে এখনো বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর কাজিপুর মেঘাই পয়েন্টে রেকর্ড করা হয়েছে ১৫.২৯ মিটার। এই পয়েন্টে পানি গত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান বলেন, যমুনার পানি কমতে শুরু করেছে। এখন দ্রুত পানি নেমে যাবে। এ মাসে আর এ পয়েন্টে পানি বাড়ার শঙ্কা নেই। আর বড় ধরনের বন্যার শঙ্কাও নেই।

ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, জেলার পাঁচটি উপজেলায় ৩৪টি ইউনিয়নের বানভাসিদের মাঝে ১০৩ টন চাল, নগদ ৫ লাখ টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এখনো মজুদ আছে ১২ শত টন চাল, নগদ ২০ লাখ টাকা ও ৭০০ প্যাকেট শুকনো খাবার মজুদ আছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবুল কুমার সূত্রধর বলেন, বন্যার পানিতে জেলার ৬ হাজার ৪৯৭ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। এসব জমির পাট, তিল, কলা ও মরিচ এখন পানির নিচে। 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সিরাজগঞ্জে ৮১টি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকেছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। আর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রোজিনা আক্তার বলেন, জেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮১টি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানি উঠেছে। ফলে এসব প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত