আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কুষ্টিয়ার বিদ্যালয়ের টিনের চালায় সেন্ডেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট

কুষ্টিয়ার বিদ্যালয়ের টিনের চালায় সেন্ডেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট

কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যালয়ের টিনের চালায় সেন্ডেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হিমেল হোসেন (১০) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছেন। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলা ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়িয়া নাসির উদ্দিন বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ওই এলাকার কামাল মন্ডলের ছেলে। 


পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১০ টার দিকে খেলতে খেলতে টিনের চালায় স্যান্ডেল ছুঁড়ে মেরে তা পাড়বার জন্য হিমেল স্কুলের গ্রিল বেয়ে টিনের চালায় উঠতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। এ সময় অপর এক সহপাঠীর নজরে আসলে শিক্ষিকদের ডাক দেন। দ্রুত হিমেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মদিনা খাতুন বলেন, আমিসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও ক্লাসে ছিলাম পরে বাইরে কেউ পড়ে আছে জানতে পেরে সেখানে গিয়ে দেখি সে আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন জানান, বিদ্যুতায়িত এক শিক্ষার্থীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের টিনের চালায় উঠতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ওই শিক্ষার্থীর মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত