আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

খালেদা জিয়ার মুক্তি চেয়ে বিবৃতি

খালেদা জিয়ার মুক্তি চেয়ে  বিবৃতি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ীভাবে মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।


সংগঠনের আহ্বায়ক মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং আবদুস সালামের সই করা এ বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থার ক্রমাবনতির ফলে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ভর্তি হওয়ার সংবাদে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে তাকে স্থায়ী মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

এতে আরও বলা হয়, দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় অসামান্য সাফল্য অর্জনের মাধ্যমে দেশ-বিদেশে প্রশংসিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে আমরা মনে করি। বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি ও জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার সুদূরপ্রসারী ষড়যন্ত্র ও অপচেষ্টার অংশ হিসেবেই তাকে কথিত দুর্নীতির মামলায় প্রহসনের বিচারের মাধ্যমে কারাদণ্ড দিয়ে রাজনীতি থেকে বিযুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ৭৯ বছর বয়সী প্রবীণ নারী রাজনীতিবিদ খালেদা জিয়াকে উন্নত ও সুচিকিৎসা থেকে বঞ্চিত করে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সংগঠনটি জানায়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার যে তথ্য আমরা পাচ্ছি, তা খুবই উদ্বেগজনক। চিকিৎসকদের সূত্রেই আমরা জানতে পেরেছি যে, খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য বিদেশে নিয়ে তার চিকিৎসা প্রয়োজন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত