আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

রক্তের গ্রুপ নির্ধারণে ভুল, রোগী মৃত্যুর অভিযোগ

রক্তের গ্রুপ নির্ধারণে ভুল, রোগী মৃত্যুর অভিযোগ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অস্ত্রোপচারের সময় ভিন্ন গ্রুপের রক্ত দেওয়ায় ফাতেমা বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুলাই) ভোরে ঘটনার ১৮ দিন পর ঢাকার একটি হাসপাতালে ফাতেমার মৃত্যু হয়। এ ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।


জানা গেছে, গত ২১ জুন হাসপাতালের গাইনি বিভাগে জরায়ু অপারেশনের জন্য ভর্তি হন ফাতেমা। পরদিন রক্ত পরীক্ষার জন্য ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে স্যাম্পল পাঠানো হয়। সেখানে রক্তের গ্রুপ পাওয়া যায় ‘এ’ পজেটিভ। এ কারণে অপারেশনের সময় তাকে ‘এ’ পজেটিভ রক্ত দেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর রোগীর ক্যাথেটার দিয়ে রক্ত ঝরতে শুরু করে। এ সময় চিকিৎসকরা তাকে আবারও অপারেশনের কথা বলেন। পুনরায় রক্ত পরীক্ষা করা হলে ফলাফল আসে ‘ও’ পজেটিভ। তখন চিকিৎসকরা জানান ভুল রক্ত দেওয়ার জন্য ফাতেমার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পরে বিষয়টি সমঝোতা করতে হাসপাতাল কর্তৃপক্ষ ফাতেমার চিকিৎসার জন্য ১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে উন্নত চিকিৎসার জন্য ফাতেমাকে ঢাকার সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।

রংপুর মেডিকেল কলেজের পরিচালক ইউনুস আলী বলেন, সাধারণত কোনো রোগীর শরীরে ভুল রক্ত গেলে তার কয়েক মিনিটের মধ্যেই বোঝা যায়। চুলকানি অথবা অস্থিরতা দেখা যায়। ফাতেমা বেগমের ক্ষেত্রে তা ৬ থেকে ৭ ঘণ্টা পর বোঝা গেছে। হাসপাতালে এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় ৭ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত