আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

‘আওয়ামী লীগ সরকারকে ভারত-চীন খালি হাতে ফিরিয়ে দিয়েছে’

‘আওয়ামী লীগ সরকারকে ভারত-চীন খালি হাতে ফিরিয়ে দিয়েছে’

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ভারত ও চীন ‘খালি হাতে ফিরিয়ে দিয়েছে’ বলে দাবি করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।


তিনি বলেছেন, ‘বর্তমানে অর্থনৈতিক অবস্থা চরম আকার ধারণ করেছে। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য চীন ও ভারতে তারা (আওয়ামী সরকার) ভিক্ষা করতে গিয়েছিল। তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ, আওয়ামী লীগ এখন দুই নৌকাতে পা দিয়েছে। তাদের পক্ষে এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব না।’ 

শনিবার (১৪ জুলাই) রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন এক সংবাদ সম্মেলনে অলি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমানসহ এলডিপির সিনিয়র নেতারা। 

এর আগে শুক্রবার এলডিপি নেতাদের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে হয়। ওই বৈঠকের প্রস্তাবনা নিয়ে আলোচনা করতেই বিএনপি নেতারা এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে যান। সেখানে অলি আহমদের সঙ্গে আন্দোলনসহ আগামী দিনের করণীয় নিয়ে বিএনপি নেতারা প্রস্তাবনা তুলে ধরেন বলে জানা গেছে। 

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে চীন খালি হাতে ফিরিয়ে দিয়েছে দাবি করে অলি বলেন, ‘যার জন্য সময়ের আগে তিনি (প্রধানমন্ত্রী) ফিরে আসতে বাধ্য হয়েছেন। বাংলাদেশের অবৈধ সরকারকে কোনো সম্মান দেওয়া হয়নি। এটা ওনার অপমান না, বাংলাদেশের ওপর একটা আঘাত। এই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো যুক্তি নাই। কারণ, তারা ১৫ বছর অন্যায়ভাবে ক্ষমতা ধরে রেখেছে।  টাকা লুটপাট করছে। ’

তিনি বলেন, ‘দেশে চরম অবস্থা বিরাজ করছে।  নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধির কারণে জনগণের জীবনে দুর্বিষহ নেমে এসেছে।  আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সামঞ্জস্য নেই। যার কারণে মানুষ অতি কষ্টে জীবনযাপন করছে।  এরমধ্যে সরকারের বড় বড় কর্মকর্তাদের দুর্নীতি বের হচ্ছে। যাদের নাম বের হয়েছে বা আগামীতে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এরা সবাই সরকারের মদদপুষ্ট। সরকারের অপকর্মের সঙ্গে জড়িত। নিশিরাতের নির্বাচন ও গোপন কক্ষের নির্বাচনের সঙ্গে তারা জড়িত।’

কোটা প্রসঙ্গে অলি বলেন, ‘সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা বানানো হচ্ছে। তাদের ছেলেমেয়ে, নাতিরা চাকরি পাচ্ছে।  এখানে সাধারণ লোকেরা বঞ্চিত হচ্ছে। মেধার ভিত্তিতে পদায়ন হচ্ছে না। এতে দেশ মেধাশূন্য হচ্ছে।  আমাদের ছেলেমেয়েরা বিদেশে যাওয়ার হিড়িক পড়েছে। এভাবে চলতে থাকলে আগামীতে গাদা-ঘোড়ারা দেশ পরিচালনা করবে।’ 

‘সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দুর্নীতির’ অভিযোগ করে তিনি আরও বলেন, ‘তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিভিন্ন ব্যাংক থেকে টাকা লুণ্ঠন করেছে, লাখ লাখ কোটি টাকা লুট করেছে। বর্তমানে বাংলাদেশের ঋণ হচ্ছে ১০০ বিলিয়ন ডলারের উপরে। এই ঋণ পরিশোধ করা সরকারের পক্ষে সম্ভব না।’

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত