আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

১৭ বছরের শিক্ষার্থী ফাইয়াজের রিমান্ড বাতিল

১৭ বছরের শিক্ষার্থী ফাইয়াজের রিমান্ড বাতিল

শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ প্রদান করে। ঢাকা কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের সাতদিনের রিমান্ড বাতিল করেছে আদালত। ঢাকা কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানীর সিএমএম আদালতে হাজির করা হলে ফাইয়াজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার রাতে ফাইয়াজকে তার যাত্রাবাড়ীর বাসা থেকে তুলে নেওয়া হয়। 


২৮ জুলাই রোববার ফাইয়াজকে শিশু হিসেবে দাবির স্বপক্ষে বয়স প্রমাণক হিসেবে এসএসসি পরীক্ষা ও জন্মসনদ ঢাকা সিএমএম আদালতে দাখিল করায় তার রিমান্ড স্থগিত করা হয়। সেইসঙ্গে তার বয়স নির্ধারণ বিষয়ে শুনানি ও আদেশের জন্য সংশ্লিষ্ট শিশু আদালতে প্রেরণ করা হয়। শিশু আদালত আজই শুনানি শেষে অভিযুক্ত ফাইয়াজকে শিশু হিসেবে ঘোষণা করে তার রিমান্ড বাতিল করে এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে প্রেরণের আদেশ প্রদান করে।


​​​​​​​কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় ২৪ জুলাই বুধবার রাতে যাত্রাবাড়ীর বাসা থেকে ফাইয়াজকে তুলে আনে পুলিশ। যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে শনিবার সিএমএম আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে তদন্ত কর্মকর্তা। ফাইয়াজের আইনজীবী তাকে শিশু দাবি করলেও বয়স প্রমাণের সনদ দেখাতে পারেননি। আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ফাইয়াজের সাতদিনের রিমান্ড মঞ্জুর করে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত